বাংলা হান্ট ডেস্ক: ভারতে টেলিকম সংস্থাগুলির মধ্যে গ্রাহকসংখ্যার নিরিখে প্রথম স্থানে রয়েছে জিও এবং দ্বিতীয় স্থানে রয়েছে এয়ারটেল। এই দুই টেলিকম সংখ্যার গ্রাহকসংখ্যা হল যথাক্রমে ৫১ ও ৪১ কোটি। এদিকে, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL গ্রাহকসংখ্যার নিরিখে জিও-এয়ারটেলের তুলনায় পিছিয়ে থাকলেও যুগের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের সুবিধার্থে বেশ কিছু সাশ্রয়ী প্ল্যান চালু করেছে। এছাড়াও, ব্যবহারকারীদের কথা মাথায় রেখে BSNL ক্রমাগত তার নেটওয়ার্ক উন্নত করে চলেছে।
Jio-Airtel-কে টেক্কা দিল BSNL:
এদিকে, এবার একটি বিশেষ পরিসংখ্যানে জিও এয়ারটেলকে টক্কর দিয়েছে BSNL। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। মূলত, ফ্রান্সের ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক টেস্টিং ফার্ম nPerf অনুসারে BSNL দেশজুড়ে ফিক্সড লাইন ইন্টারনেট পরিষেবার মানের দিক থেকে শীর্ষে রয়েছে। সরকারি কোম্পানিটি ২০২৬ অর্থবর্ষে এই সাফল্য অর্জন করেছে।

জানিয়ে রাখি যে, গত বছর এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা BSNL এবার শীর্ষস্থানে পৌঁছেছে। রিপোর্ট অনুযায়ী, BSNL ৮৯,১৭৪ nPoints অর্জন করেছে। অন্যদিকে, এয়ারটেল ৭৪,৯৭৫ nPoints এবং জিও ৭৩,৯৫৭ অর্জন করেছে nPoints।
আরও পড়ুন: দাম ১.৫ লক্ষ! অথচ iPhone 17 Pro Max তৈরি করতে খরচ হয় মাত্র এত টাকা
nPoints কী: উল্লেখ্য যে, nPoints হল কোনও কোম্পানির প্রকৃত ইন্টারনেট সংযোগের মান মাপার একটি পরিমাপক। এতে ইন্টারনেট সংযোগের ডাউনলোড স্পিড থেকে শুরু করে আপলোড স্পিড, ল্যাটেন্সি ও ব্রাউজিং পারফরম্যান্সের ভিত্তিতে স্কোর দেওয়া হয়।
আরও পড়ুন: ৫ বছরে ২,৪৫৯ শতাংশ রিটার্ন! ১০০ টাকারও কম দামের এই স্টক আপনার পোর্টফোলিওতে আছে নাকি?
রিপোর্ট অনুযায়ী, BSNL-এর ফিক্সড লাইন ডাউনলোড স্পিড বার্ষিক ২১ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে ৭৮.৫ Mbps-এ পৌঁছেছে। এছাড়াও, BSNL- এর আপলোড স্পিড জিও এবং এয়ারটেলের চেয়ে অনেক বেশি ছিল। যা ৭৫.২৬ Mbps পর্যন্ত পৌঁছেছে।












