পোয়া বারো সরকারি কর্মীদের! সপ্তম পে কমিশনের ঘোষণা করে দিল রাজ্য সরকার, কবে থেকে লাগু?

Published on:

Published on:

7th Pay Commission(2)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য একের পর এক সুখবর। বৃহস্পতিবার পেশ করা ভোট অন অ্যাকাউন্টস বাজেটে সপ্তম পে কমিশনের (7th Pay Commission) ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার তরফে। একই সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের (Government Employees) DA ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে মমতা সরকার। যা কার্যকর হবে আগামী ১ এপ্রিল থেকে।

সপ্তম পে কমিশনের ঘোষণা বাজেটে | 7th Pay Commission

রাজ্য সরকারি কর্মীদের একাংশের ধারণা ছিল, যেহেতু সামনেই বিধানসভা ভোট, তাই আগে বাজেটে নয়া পে কমিশনের ঘোষণা হতে পারে। সেই জল্পনাই সত্যি করে সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশনের ঘোষণা করে সুখবর দিল সরকার। এই বিষয়ে ঘোষণা করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘আনন্দের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে-কমিশন গঠনের ঘোষণা করছি। কমিশন রাজ্যের সকল সরকারি কর্মচারীদের আগামী দিনের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগসুবিধার বিষয়ে সুপারিশ করবে।’

উল্লেখ্য, কোনও বাঁধাধরা নিয়ম না থাকলেও কেন্দ্র ও রাজ্যে সাধারণত দশ বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। মূল বেতন, গ্রেড পে এবং বিভিন্ন ভাতা কাঠামোয় বৃদ্ধি সহ একাধিক দাবি তুলে সরব হচ্ছিলেন সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর, প্রথম মেয়াদে।

7th pay commission(1)

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের পর নতুন চমক ‘বাংলার যুব সাথী’, বেকার যুবকদের মাসে ১৫০০ টাকা ভাতা দেবে রাজ্য

২০১৫ সালের ২৭ নভেম্বর পে কমিশন (West Bengal 6th Pay Commission) গঠনের কথা ঘোষণা হয়। সেই মতো, ষষ্ঠ বেতন কমিশনের গঠনের পর প্রায় দশ বছর কেটে গেছে। এই প্রেক্ষাপটে সপ্তম পে কমিশন গঠনের জোরালো দাবি উঠছিল কর্মচারীমহলে। এবার সেই দাবীকেই মান্যতা দেওয়া হল। এদিকে বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণাও করেছে রাজ্য সরকার।