বাংলাহান্ট ডেস্ক : মধ্যপ্রাচ্যে অব্যাহত যুদ্ধ পরিস্থিতি এবং চোখ রাঙানো জ্বালানি সঙ্কটের মাঝেই বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। পেট্রোল (Petrol) এবং ডিজেলের উপরে লিটার প্রতি ১০ টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিভিন্ন দেশ থেকে ভারতীয় সংস্থাগুলি যে অপরিশোধিত তেল আমদানি করে, তার উপরেই অন্তঃশুল্ক নেয় সরকার। গত বছরই সেই শুল্ক বাড়িয়েছিল কেন্দ্র। আর এবার তা কমানোর সিদ্ধান্ত নিল সরকার।
পেট্রোল (Petrol) ডিজেলের উপরে অন্তঃশুল্ক কমাল কেন্দ্র
পেট্রোল ও ডিজেলের উপরে লিটার প্রতি ১০ টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এর ফলে পেট্রোলের উপরে চাপানো শুল্ক ১৩ টাকা থেকে কমে দাঁড়াল ৩ টাকায় আর ডিজেলের ক্ষেত্রে তা হল ০। জানা যাচ্ছে দেশের তেল বিপণনকারী সংস্থাগুলির ক্ষতি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। বর্তমান পরিস্থিতিতে বিশ্ব বাজারে ব্যারেল প্রতি তেলের দাম বেড়েছে। এদিকে ভারতে পেট্রোল ডিজেলের দাম অপরিবর্তিত থাকায় ভারতীয় সংস্থাগুলিকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তাই এই সিদ্ধান্ত বলে মত ওয়াকিবহাল মহলের।

কতটা লাভ হবে আমজানতার: যদিও এতে রাজস্বে ঘাটতি হবে সরকারের। তবে প্রশ্ন হচ্ছে, এতে কি পেট্রোল (Petrol) ডিজেলের দাম কমবে? বিভিন্ন সূত্রের মতে, অন্তঃশুল্ক কমানোর ফলে সাধারণ মানুষ তেমন ভাবে সরাসরি লাভবান হবে না। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির পর এদেশেও পেট্রোল ডিজেলের দামে তার প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে সেই সম্ভাবনা রোখা গিয়েছে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন : ৫০০ টাকা পর্যন্ত রান্নার গ্যাস সম্পূর্ণ বিনামূল্যে, বিরাট ঘোষণা কেন্দ্রের, কারা পাবেন?
তেল মজুদ রয়েছে দেশে: উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতি এখনও স্বাভাবিক না হলেও হরমুজ প্রণালীতে নিষেধাজ্ঞা কিছুটা হলেও লাঘব করেছে ইরান। ভারতের জাহাজের ক্ষেত্রে হরমুজ পার হওয়া বাধা হয়ে দাঁড়াবে না বলেই জানিয়েছে ইরান। উপরন্তু কেন্দ্রের তরফেও বারংবার আশ্বাস দিয়ে বলা হয়েছে, দেশে যথেষ্ট পরিমাণে জ্বালানি মজুদ রয়েছে।
আরও পড়ুন : নির্বাচনী আবহে উত্তাপ বাড়বে ভবানীপুরে, মমতার বিরুদ্ধে শুভেন্দুর সঙ্গে প্রচারে নামছেন আরজিকর নির্যাতিতার মা!
পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছেন, দেশে যা অপরিশোধিত তেল মজুদ রয়েছে তা ৬০ দিনের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। এছাড়াও আমেরিকা, রাশিয়া থেকেও গ্যাসবাহী জাহাজ খুব শীঘ্রই ভারতের বন্দরে ঢুকবে বলে জানিয়েছে কেন্দ্র।












