২০২৬ এর বিধানসভা নির্বাচনে ভোট কর্মীদের জন্য হবে তিন পর্যায়ের প্রশিক্ষণ

Published on:

Published on:

CEO issues notification for WB Election Training
Follow

বাংলা হান্ট ডেস্ক:পশ্চিমবঙ্গের সামনে বিধানসভা ভোট আর সেই ভোটের ট্রেনিংয়ের (WB Election Training) জন্য এবার বিজ্ঞপ্তি দিল সিইও অর্থাৎ চিপ ইলেক্টোরাল অফিসার। তিনি সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন ২০ ফেব্রুয়ারি, যেখানে ভোট গ্রহণ কর্মীদের প্রশিক্ষণ সম্পর্কিত নিয়মাবলীতে বড়সড় আপডেটের ব্যাপারে জানানো হয়েছে। যারা এবার নির্বাচনী ডিউটিতে (West Bengal Election Duty) অংশগ্রহণ করছেন সেইসব কর্মচারীদের জন্য এই গাইডলাইন টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ভোটের ট্রেনিংয়ের (WB Election Training) জন্য বিজ্ঞপ্তি দিল সিইও

নির্বাচনের জন্য জেলা স্তরে দুটো ট্রেনিং প্রক্রিয়া শুরু করতে হবে, যেখানে তিন ভাগে ভাগ করা হচ্ছে প্রশিক্ষণ কাঠামাকে। প্রথম দফার প্রশিক্ষণ, দ্বিতীয় দফার প্রশিক্ষণ এবং তৃতীয় দফার প্রশিক্ষণ। এই তিন পর্যায়ে হবে এবারের ট্রেনিং। প্রথম দিন সমস্ত পোলিং অফিসারদের জন্য বরাদ্দ। নির্বাচনের নিয়ম কানুন এবং তাত্ত্বিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এদিন।

দ্বিতীয় দফার প্রশিক্ষণের ক্ষেত্রে প্রিজাইডিং অফিসার এবং ফাস্ট পোলিং অফিসারদের ইভিএম, ভিভিপ্যাড মেশিন হাতে কলমে ব্যবহারের উপর জোর দেওয়া হবে। আর সবশেষে থাকবে পোলিং পার্টিকে অর্থাৎ পুরো টিমকে একসাথে প্রশিক্ষণ দেওয়া, যাতে দলের মধ্যে সমন্বয় তৈরি হয়। সেই সঙ্গে কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণের সময় ইভিএম মেশিনে মকপোল প্রক্রিয়াটি নিখুঁতভাবে শেখাতে হবে।

আরও পড়ুন:মিষ্টি হাবে ঝুলছে তালা, নষ্ট সরকারি সম্পত্তি, আট বছরেও চালু হলো না মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প

ট্রেনিং সেশনে ইভিএম ও ভিপিপ্যাড ব্যবহার করে অন্ততপক্ষে ১০০ টি মকপোল সম্পন্ন করতে হবে, এটা বাধ্যতামূলক করা হয়েছে এবং মকপোল শেষ হয়ে যাওয়ার পর মকপোল সার্টিফিকেট ও প্রিজাইডিং অফিসার রিপোর্ট, কীভাবে নির্ভুলভাবে পূরণ করতে হবে, সেটার প্রশিক্ষণও দেওয়া হবে। তবে এই মকপোল নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

আরও পড়ুন:কাঁটাতার পেরিয়ে প্রাণ হাতে এপারে আশ্রয়! মাথাভাঙায় গ্রেপ্তার অনুপ্রবেশকারী বাংলাদেশী পরিবার

CEO issues notification for WB Election Training

কারণ ভোট কর্মীদের ভোটের দিন সকাল বেলা ভোট শুরু হওয়ার আগে মকপোল করতে হয়। কিন্তু ভোটের দিনও যদি সকালবেলা ১০০ টাই মকপোল করা বাধ্যতামূলক হয়ে থাকে, তবে তা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। এ নিয়ে পরবর্তী কালে কমিশন থেকে কোনও বিজ্ঞপ্তি যদি আসে সেই গাইড লাইনের দিকে চেয়ে রয়েছেন ভোট কর্মীরা।