বাংলা হান্ট ডেস্কঃ নদিয়া থেকে উত্তরবঙ্গ যাতায়াত এবার আরও সহজ। দীর্ঘ পথ পেরিয়ে আর কলকাতায় যেতে হবে না। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে চাকদহ থেকে শিলিগুড়ি (Chakdaha-Siliguri Bus) অবধি এসি বাস (AC Bus) পরিষেবা চালু হতে চলেছে। এই লাক্সারি বাসে রয়েছে একাধিক সুবিধা।
চাকদহ থেকে শিলিগুড়ি অবধি এসি বাস | (Chakdaha-Siliguri Bus)
এতদিন অবধি নদিয়া থেকে উত্তরবঙ্গ যেতে হলে আগে কলকাতা যেতে হত। সেখান থেকে বাস অথবা ট্রেন ধরতেন যাত্রীরা। তবে এবার ঘরের কাছ থেকেই শিলিগুড়ির বাস পাওয়া যাবে। শুরু হচ্ছে নতুন এসি বাস পরিষেবা। চলতি সপ্তাহ থেকেই এই পরিষেবা শুরু হওয়ার কথা বলে খবর।
আরও পড়ুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠান! এই প্রকল্পের যোগ্য উপভোক্তাদের উদ্দেশে বার্তা দিলীপ ঘোষের
রোজ সন্ধ্যা সাড়ে সাতটায় চাকদহ চৌমাথা বাসস্ট্যান্ড থেকে শিলিগুড়ির বাস রওনা দেবে। গন্তব্যে পৌঁছবে ভোর সাড়ে পাঁচটা নাগাদ। রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বেথুয়াডহরি, বহরমপুর, ফরাক্কা ও বাগডোগরা হয়ে বাসটি শিলিগুড়ি জংশনে পৌঁছবে। ফলে এই এই বাস পরিষেবার মাধ্যমে চাকদহের পাশাপাশি রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের সুবিধা হবে।
চাকদহ থেকে শিলিগুড়ি অবধি যাতায়াতকারী এই অত্যাধুনিক এসি বাসে বায়ো টয়লেটের সুবিধা থাকবে। ফলে দীর্ঘ যাত্রাপথে যাত্রীদের অনেকটা সুবিধা হবে। পাশাপাশি রয়েছে আরামদায়ক সিট। ফলে সফরের ক্ষেত্রে যাত্রীদের কোনও অসুবিধা হবে না বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই অনলাইনে অগ্রিম টিকিট বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে নিজেদের পছন্দের আসন বুক করতে পারবেন যাত্রীরা।
এতদিন অবধি মূলত কলকাতা ও কৃষ্ণনগর থেকে উত্তরবঙ্গগামী বাস ছাড়ত। চাকদহ থেকে উত্তরবঙ্গ অবধি কোনও অত্যাধুনিক এসি বাস পরিষেবা ছিল না। এবার সেই পরিষেবা চালু হতে চলায় চাকদহের পাশাপাশি আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের ব্যাপক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।













