২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠান! এই প্রকল্পের যোগ্য উপভোক্তাদের উদ্দেশে বার্তা দিলীপ ঘোষের

Published on:

Published on:

Dilip Ghosh asked PM Awas Yojana eligible beneficiaries to submit their details
Follow

বাংলা হান্ট ডেস্কঃ হাতে আর মাত্র দু’দিন। আগামী ১৫ অগস্ট আবাস প্লাসের সমীক্ষা (Awaas Plus Survey) শেষ হতে চলেছে। এই আবহে এই প্রকল্পের যোগ্য উপভোক্তাদের দ্রুত তথ্য পাঠানোর আবেদন জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কী কী তথ্য দিতে হবে, কোথায় পাঠাতে হবে সেটাও জানিয়েছেন তিনি।

বিবৃতিতে কী বলেছেন দিলীপ ঘোষ | (Dilip Ghosh)

বুধবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী বলেন, রাজ্যের গ্রাম ও প্রত্যন্ত এলাকাগুলিতে গত আড়াই মাস ধরে আবাস প্লাসের সমীক্ষা চলছে। তবে এখনও যদি কোনও যোগ্য পরিবার সমীক্ষার আওতায় বাইরে থাকেন, তাহলে দ্রুত বিষয়টি প্রশাসনের নজরে আনা হোক।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার নিয়ম বদল! এই দুই ভাতা পেলেও এবার মিলবে টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

দিলীপ জানিয়েছেন, আবাস প্লাসের সমীক্ষার কাজ শেষ হওয়ার কথা আগামী ১৫ অগস্ট। তাই এখনও যাদের বাড়িতে সমীক্ষা হয়নি, তাঁরা নিজেদের নাম, গ্রামের নাম, পঞ্চায়েত, ব্লকের নাম ও মোবাইল নম্বর আগামী ২৪ ঘণ্টার মধ্যে dilipghosh64@gmail.com ইমেল আইডিতে পাঠান।

মন্ত্রী জানিয়েছেন, কোনও উপভোক্তার যদি স্মার্টফোন না থাকে, তাহলেও চিন্তার কিছু নেই। তিনি পরিবারের অন্য কোনও সদস্য অথবা আশেপাশের কারও মোবাইল ব্যবহার করে ইমেল পাঠাতে পারবেন।

দিলীপ জানান, বিগত এক মাস ধরে বিধায়ক, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে কোনও যোগ্য পরিবার যাতে আবাস প্লাস সমীক্ষার বাইরে না থাকে তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। তবে তা সত্ত্বেও কর্মীরা যদি কোথাও পৌঁছতে না পারেন, তাহলে ওই উপভোক্তাদের নিজেদের বিষয়টি প্রশাসনের নজরে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

Dilip Ghosh

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী বলেন, কোনও যোগ্য উপভোক্তা নির্দিষ্ট ইমেল আইডিতে মেল করলে তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সমীক্ষার জন্য সংশ্লিষ্ট বাড়িতে কর্মী পাঠানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।

আবাস প্লাসের সমীক্ষা থেকে কোনও যোগ্য উপভোক্তা যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। তাই এখনও কোনও যোগ্য পরিবারে সমীক্ষা বাকি থাকলে দ্রুত বিষয়টি প্রশাসনের নজরে আনার আবেদন জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।