যুবসাথী চালু হলে কি বন্ধ হয়ে যাবে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্প? জানালেন মমতার মন্ত্রী

Published on:

Published on:

Chandrima Bhattacharya Clears Confusion Over Yuvasathi Prakalpa and Yuvashree Prakalpa
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য বাজেটে নতুন প্রকল্প “যুবসাথী” চালুর ঘোষণা হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা। বিরোধীদের তরফে দাবি করা হচ্ছিল, এই নতুন প্রকল্প চালু হলে নাকি বন্ধ হয়ে যাবে পুরনো ‘যুবশ্রী প্রকল্প’ (Yuvasree Prakalpa)। এই বিভ্রান্তির মাঝেই স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যুবসাথী চালু হলেও যুবশ্রী প্রকল্প কোনওভাবেই বন্ধ হচ্ছে না।

নতুন বাজেটে যুবসাথী প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী

গত ৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। এবারের বাজেটে একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার মধ্যেই অন্যতম নতুন প্রকল্প হল “যুবসাথী”। এই প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক উত্তীর্ণ যুবক-যুবতীদের আর্থিকভাবে সাহায্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

যুব সাথী প্রকল্প চালু হলে কি বন্ধ হতে পারে যুবশ্রী প্রকল্প (Yuvasree Prakalpa)?

তবে এই ঘোষণা সামনে আসতেই বিরোধী দলগুলির পক্ষ থেকে অপপ্রচার শুরু হয়। দাবি করা হয়, নতুন যুবসাথী প্রকল্প চালু হলে বন্ধ হয়ে যেতে পারে পুরনো যুবশ্রী প্রকল্প। এই প্রচারের ফলে সাধারণ মানুষের মনেও বিভ্রান্তি তৈরি হতে শুরু করে। এই প্রসঙ্গেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্ট ব্যাখ্যা দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, “যুবসাথী চালু হলেও যুবশ্রী প্রকল্প বন্ধ হচ্ছে না।” বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছিলেন, যুবসাথী প্রকল্পে নাকি দৈনিক মাত্র ৫০ টাকা করে ভাতা দেওয়া হবে।

এই মন্তব্যেরও কড়া জবাব দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “যে দেশের প্রধানমন্ত্রী বছরে দু’কোটি বেকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বছরে দুই লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন না, উল্টে নবরত্ন সংস্থাগুলি বিক্রি করে দেন তাঁদের মুখে বেকারদের নিয়ে এমন কথা মানায় না।” তিনি আরও স্পষ্ট করে জানান, যুবশ্রী প্রকল্প (Yuvasree Prakalpa) মূলত এক ধরনের বেকার ভাতা। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় ১২ লক্ষ যুবক-যুবতীকে মোট ১৮০ কোটি টাকা দেওয়া হয়েছে। এই প্রকল্পে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয় এবং এটি শ্রম দফতরের অধীনে পরিচালিত হয়।

Chandrima Bhattacharya Clears Confusion Over Yuvasathi Prakalpa and Yuvashree Prakalpa

আরও পড়ুনঃ SIR প্রক্রিয়ায় কোন সার্টিফিকেট গ্রহণযোগ্য? স্পষ্ট নির্দেশ দিল নির্বাচন কমিশন

অন্যদিকে, যুবসাথী প্রকল্প সম্পূর্ণ নতুন উদ্যোগ। এর লক্ষ্য হল যুবক-যুবতীদের স্বনির্ভর করে তোলা। মাধ্যমিক উত্তীর্ণ তরুণ-তরুণীদের উৎসাহ দিতে এই প্রকল্প চালু করা হয়েছে। এই ভাতা পাঁচ বছর পর্যন্ত পাওয়া যাবে। এমনকি যারা কন্যাশ্রী বা বিবেকানন্দ মেধা স্কলারশিপের মতো শিক্ষা সংক্রান্ত ভাতা পান, তারাও যুবসাথী প্রকল্পের সুবিধা নিতে পারবেন। ফলে অর্থমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুবসাথী এবং যুবশ্রী (Yuvasree Prakalpa) দুই প্রকল্পই আলাদা, এবং দুটিই সমান্তরালভাবে চালু থাকবে। বিরোধীদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও আবেদন জানিয়েছেন তিনি।