বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ এর চারধাম যাত্রার (Chardham Yatra) জন্য রেজিস্ট্রেশন খুলে গেল শুক্রবার থেকে। অনলাইনের মাধ্যমেও ও অফলাইনের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে ১৭ এপ্রিল থেকে। উত্তরাখণ্ড সরকার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে।
চারধাম যাত্রার অনলাইন রেজিস্ট্রেশন শুরু (Chardham Yatra)
সরকারি বিবৃতি অনুযায়ী, ১৭ এপ্রিল থেকে অফলাইন মাধ্যমে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হবে। পাশাপাশি ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়া থেকে শুরু হচ্ছে এই পবিত্র চারধাম যাত্রা (Chardham Yatra)। এমনকি ওইদিনই খুলে যাবে গঙ্গোত্রী ও যমুনোত্রী। তারপর ২২ এপ্রিল খোলা হবে কেদারনাথ মন্দির ও ২৩ এপ্রিল খুলবে বদ্রিনাথ।

আরও পড়ুন: বালুরঘাট-হলদিবাড়ি সংযোগ আরও মজবুত, রুট সম্প্রসারণ দুই গুরুত্বপূর্ণ ট্রেনের—জেনে নিন সময় ও স্টপেজ
অনলাইন মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে- registrationandtouristcare.uk.gov.in এবং মোবাইল অ্যাপ ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ডের মাধ্যমে করা যাবে। এই বিষয়ে উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, ভারতীয় তীর্থযাত্রীরা আধার কার্ড ব্যবহার করে ২০২৬ সালের চারধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন, বিদেশি তীর্থযাত্রীদের ক্ষেত্রে ইমেল আইডি প্রয়োজন।
তবে যদি আপনি ভারতীয় নাগরিক হন, আর আপনার আধার কার্ড না থাকে, তাহলে তাঁদের জন্য যাত্রা শুরুর দু’দিন আগে খুলবে কাউন্টার। এছাড়াও আপনি অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। এর জন্য আপনাকে ১৭ এপ্রিল অর্থাৎ যাত্রা শুরু দুদিন আগে অফলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে।
হৃষীকেশ, হরিদ্বার এবং দেরাদুনে রেজিস্ট্রেশনের জন্য কাউন্টার খোলা হবে। অন্যান্য বছরের মতো এবারও এই চারধাম যাত্রায় বিপুল সংখ্যক মানুষ ভিড় জমাবেন বলে আশা করছে উত্তরাখণ্ড সরকার। এছাড়াও চারধাম যাত্রায় সরকারি রেজিস্ট্রেশন বিনামূল্যেই করা যায়।
তবে ট্রান্সপোর্ট, হেলিকপ্টার পরিষেবা ও বিশেষ দর্শনের সুবিধা নিতে গেলে দিতে হয় বাড়তি টাকা। এমনকি বয়স্ক ব্যক্তিদের জন্য হেলিকপ্টারে কেদারনাথ সফরের সুবিধা রেখেছে উত্তরাখণ্ড সরকার। যাওয়ার জন্য যাত্রীপিছু খরচ ৬০০০ থেকে ৯০০০ টাকা। এছাড়াও যাওয়া ও আসার সফরের খরচ চাহিদা অনুযায়ী বাড়ে ও কমে (Chardham Yatra)।












