আদালতে নেই বিচারক, হাজিরা দিতে এসেও ফিরে গেল কয়লা মামলার ‘কিংপিন’ লালা

Published on:

Published on:

Coal Scam case hearing postponed
Follow

বাংলা হান্ট ডেস্ক:কয়লা পাচার (Coal Scam) মামলার শুনানি হলো না। বৃহস্পতিবার আসানসোলে (Asansol) বিশেষ সিবিআই আদালতে এসে ফিরে গেল অনুপ মাজি ওরফে লালা। এই মামলার পরবর্তী শুনানির তারিখ পড়েছে ২৭ মার্চ। এদিন সকলেরই নজর ছিল এই মামলার দিকে।

পিছিয়ে গেল কয়লা পাচার (Coal Scam) মামলার শুনানি

কয়লা পাচার কাণ্ডের অন্যতম মাথা অনুপ মাজি সিবিআই আদালতে হাজিরা দিতে আসে। কিন্তু এসআইআর প্রক্রিয়ার জন্য অনেক বিচারক নির্বাচন কমিশনের কাজে ব্যস্ত রয়েছেন। ফলে চরম অব্যবস্থা তৈরি হচ্ছে আদালত গুলিতে। এসআইআর-এর কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই রকম ভাবে আরও কিছুদিন কাটবে।

আসানসোল বার অ্যাসোসিয়েশন জেলা জজকে একটি চিঠি দেয়। ঐ চিঠিতে জেলা জজকে অনুরোধ করা হয় ২৬ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত যেন অ্যাডভার্স অর্ডার না দেওয়া হয়। অর্থাৎ কোনও প্রতিকূল নির্দেশ যেন না দেওয়া হয় এমনটাই অনুরোধ জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। সূত্রের খবর জেলা জজ সেই আবেদন গ্রহণ করেছেন। কয়লা পাচার কাণ্ডের এই মামলা ৫ বছর ধরে চলছে।

আরও পড়ুন:বঙ্গে ভোটের আগে ২৩ পুলিশ অফিসারের বদলি! পূর্ব মেদিনীপুরের দায়িত্বে পারিজাত

বিভিন্ন প্রভাবশালীদের নাম উঠে এসেছে এই কয়লা পাচার কাণ্ডে। ইসিএল আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির মালিকদের নাম, অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের নামও উঠে এসেছে এই কয়লা পাচার ঘিরে। অনেকে তাদের মধ্যে গ্রেফতার হয়েছেন, আবার অনেকেই জামিনে মুক্ত রয়েছেন। স্পষ্টভাবে বিচারক এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন সিবিআই কে যে, ‘তদন্ত কী চলতেই থাকবে’।

আরও পড়ুন:SIR-এর শুনানিতে গ্রাহ্য হবে মাধ্যমিকের অ্যাডমিট সঙ্গে সার্টিফিকেটও, বড় ঘোষণা সুপ্রিম কোর্টের

Coal Scam case hearing postponed

সিবিআই-এর পক্ষ থেকে তদন্তকারী অফিসার উমেশ কুমার জানিয়েছিলেন তিন মাসের মধ্যে চার্জশিটে প্রভাবশালীদের নাম থাকবে। সেটা ছিল ২০২৫ সালের নভেম্বর মাস। বিচারক প্রশ্ন তুলেছিলেন এই মামলা নিয়ে, কিন্তু তিন মাস পেরিয়ে যাওয়ার পরও, আর কোনও চার্জশিট জমা পড়েনি। তাই সকলেরই নজর ছিল সিবিআই আদালত কী করে সেদিকে। কিন্তু বিচারক উপস্থিত না থাকায় এই মামলার কোনও অগ্রগতি হয়নি এই দিন।