জল ছাড়াই প্রেশার কুকারে সেদ্ধ হবে আলু! তাড়াহুড়োর সময় রান্নায় কাজে আসবে এই দুর্দান্ত কৌশল

Published on:

Published on:

Cooking Tips boiling potatoes without water makes them as soft as butter learn the method
Follow

বাংলা হান্ট ডেস্ক: আলু কাবলি হোক বা আলুর পরোটা, এই সমস্ত খাবারগুলো করতে গেলে সবার আগে দরকার হয় আলু সিদ্ধ। কিন্তু আপনি জল দিয়ে আলু সিদ্ধ করতে গেলে তা এক এক সময় ভীষণ নরম হয়ে যায়। পাশাপাশি আলুর ভিতরে জল ঢুকে যায়। যার ফলে আলু কাবলি অথবা পরোটা বানাতে গিয়ে সমস্যার সম্মুখীন হন আপনি। তবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব জল ছাড়া কিভাবে প্রেসার কুকারে আলু সিদ্ধ করতে পারবেন। জেনে নিন তার পদ্ধতি (Cooking Tips)।

জল ছাড়া আলু সেদ্ধ করলে মাখনের মতো নরম! জানুন পদ্ধতি (Cooking Tips)

যেকোনো রান্নার ক্ষেত্রে আলুর ব্যবহার অপরিহার্য। এবার আলু সিদ্ধ করতে গেলে জলের ব্যবহার করে থাকি আমরা। তাছাড়া বাড়িতে আমরা অনেক সময় দেখি ভাত সিদ্ধ করার সময় আলু ভাতে দিলে আলুতে জল ঢোকে না (Cooking Tips)।

Cooking Tips boiling potatoes without water makes them as soft as butter learn the method

আরও পড়ুন: OTP আসছে না? আধারে মোবাইল-ইমেল যুক্ত আছে কিনা যাচাই করুন এইভাবে

কিন্তু সব সময় আলু সিদ্ধ করার জন্য ভাত রান্না করা সম্ভব নয়। তাহলে আলু সিদ্ধ করা জন্য আজ আপনাদের সঙ্গে এমন দুটি পদ্ধতির শেয়ার করব যেখানে সহজেই আপনি সেদ্ধু আলু করতে পারবেন ।

১) প্রথমেই আলুগুলোকে ভালো করে ধুয়ে নিন। এরপর সেগুলোর খসে ছাড়িয়ে নিন। এরপর প্রেসার কুকারে আলু গুলোকে বিছিয়ে দিয়ে ওপর থেকে জলে ভেজানো পরিষ্কার কাপড় নিংড়ে ঢাকা দিয়ে দিন। তারপর প্রেসার কুকারে ঢাকনা দিয়ে একটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করুন। তবে যতক্ষণ প্রেশার কুকারে পুরো ভাপ বেরিয়ে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত সেটাকে রেখে দেবেন। এবার প্রেসার কুকারে ভাপ বেরিয়ে গেলে প্রেসার কুকার খুলে দেখবেন আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এর জন্য জলের প্রয়োজন হবে না।

২) প্রেসার কুকার অল্প একটু জল রেখে তার ওপর একটি স্ট্যান্ড বসান। এরপর স্ট্যান্ডের ওপরে ধোঁয়া আলু গুলোকে সাজিয়ে ঢাকনা বন্ধ করে দিন। তারপর দুই থেকে তিনটে সিটি দিলেই আলু গুলো সিদ্ধ হয়ে যাবে (Cooking Tips)।