মাছ ভাজতে গিয়ে তেলের ছিটে থেকে বাঁচবেন কীভাবে? রইল সহজ টোটকা

Published on:

Published on:

Cooking Tips easy tips for frying fish
Follow

বাংলা হান্ট ডেস্ক: কথাতেই বলে মাছে ভাতে বাঙালি। বাড়িতে যেদিন মাছ রান্না হয়, তখন অনেক সময় দেখা যায় কড়াইতে গরম তেলে মাছ দিলে পরে সেখান থেকে আচমকা তেল হাতের ওপরে ছিটকে পড়ে। যার ফলে রান্না করতে গিয়ে হাতে বহু সময় ফোসকা পড়ে যায়। আজকের প্রতিবেদনের রইল কিভাবে আপনি এই সমস্যা থেকে ঘরোয়া পদ্ধতিতে সমাধান পেতে পারেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Cooking Tips)।

গরম তেল ছিটকে বিপদ? মাছ ভাজার সহজ টোটকা জানুন (Cooking Tips)

সব সময় বাড়িতে যখন মাছ ভাজবেন, তখন মাছগুলোকে ভালো করে ধুয়ে মাঝের থেকে ভালো করে জল গুলোকে মুছে নেবেন। প্রয়োজন পড়লে মাছগুলোকে টিস্যু পেপার দিয়ে ভালো করে শুকিয়ে নিতে পারেন। এইভাবে গরম তেলে মাছ দিলে পরে কখনোই মাছ ফেটে গরম তেল হাতে পরবে না (Cooking Tips) ।

Cooking Tips easy tips for frying fish

আরও পড়ুন: আচমকাই বন্ধ বাস পরিষেবা! বারাসাত-বি গার্ডেন রুট নিয়ে দিনক্ষণ জানাল সংগঠন

মাছ ভাজার আগে মাছের পিস গুলোর মধ্যে একটু ময়দা ছড়িয়ে ভালোভাবে প্রলেপ দিয়ে নিলে সেখান থেকে তেল ছিটে আসার সম্ভাবনা খুব কম থাকে। কারণ ময়দা মাছের ওপরে থাকা জল গুলোকে শুষে নেয় সহজে।

মাছের পিসগুলোকে একটু ছোট করে কাটাতে হবে। এর ফলে ভাজার সময় তেল কম লাগবে। পাশাপাশি ফোসকা পড়ার সম্ভাবনা কমে যাবে।
তাছাড়া গরম তেলের মধ্যে সামান্য একটু নুন ফেলে দিলে, মাছগুলো থেকে তেল ছিটকে আসে না।

এছাড়া মাছ ধোয়ার পর নুন হলুদের সঙ্গে একটু সর্ষের তেল মাছের সঙ্গে মাখিয়ে রাখুন। এতে মাছ ভাজার সময় একদিকে যেমন তেল ছিটকানোর ভয় কম থাকবে। অপরদিকে মাছ ভাজার সময় বরাবর বেশি নাড়াচাড়া করবেন না। খেয়াল রাখবেন ওভেনের আঁচ যেন একটু কম থাকে (Cooking Tips)।