বাংলা হান্ট ডেস্ক: সকালবেলা ঘুম থেকে উঠেই কফি না খেলে যেন দিনটা শুরু হতে চায় না অনেকের। তবে স্বাদে তিতকুটে হলেও অনেকের কাছে এটি উদ্দীপকের মতো কাজ করে। আবার বহু মানুষে লিভার ভালো রাখার জন্য ঘন ঘন কফিতে চুমুক দিচ্ছেন। কিন্তু বর্ষার সময় দেখা যায় নতুন কফির প্যাকেট জমাট বেঁধে যায়। আর এই সমস্যা সম্মুখীন যদি আপনিও হয়ে থাকেন তাহলে ঘরোয়া এই টোটকা মাধ্যমে সহজে এই সমস্যার থেকে সমাধান পেতে পারেন (Cooking Tips)।
বর্ষায় কফি ঝরঝরে রাখার সহজ উপায় জানুন (Cooking Tips)
তবে বর্ষায় কফি ঠিকঠাক ভাবে মজুত করে না রাখলেই তা নষ্ট হয়ে যায় মাসখানেকের মধ্যে। বর্ষাকালে এই সমস্যা আরও বাড়ে। তাই বাড়িতে বিভিন্ন ধরনের কফি মজুত রাখতে হলে জানতে হবে সঠিক কৌশল (Cooking Tips)।

আরও পড়ুন: গ্যাসের দামে ফের পতন! কলকাতায় ১৯ ও ১৪ কেজির নতুন দাম কত, জানুন
অনেকেই কফির শিশি ফ্রিজে রাখেন। আর্দ্রতা কফির গুণমান খারাপ করে দেয়। তাই ভুলেও এই ভুল করবেন না। বাইরে রেখেও বছরখানেক ভাল থাকবে কফি।
এ ক্ষেত্রে কফি প্যাকেট থেকে বার করে বায়ুনিরোধী পাত্রে ঢেলে রাখুন। পাত্রটি বন্ধ করার আগে তার ভিতর একটি টিস্যু পেপার মুড়িয়ে রেখে দিন। নির্দিষ্ট সময় অন্তর অন্তর টিস্যু পেপারটি বদলাতে ভুলবেন না যেন। আর এই টোটকা মানলে কফি একদম ঝুরঝুরে থাকবে (Cooking Tips)।













