লম্বা ছুটির অভাব? কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ডে ট্রিপে ঘুরে আসুন এই জায়গা থেকে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সদ্য গিয়েছে বড়দিন। কিছুদিন পরেই বর্ষশেষ এবং নতুন বছরের শুরু। এই সময়ে সকলেই থাকেন ছুটির মুডে। লম্বা ছুটি থাকায় অনেকেই বেরিয়ে পড়েন ব্যাগ গুছিয়ে। তবে সকলের পক্ষে দূরে ঘুরতে (Travel) যাওয়া সম্ভব হয় না। ছুটি কম, বাজেট সীমিত বা ট্রেনে টিকিট না পাওয়ার সমস্যাও থাকে। তবে দূরে না গেলেও কাছাকাছির মধ্যে ঘুরে আসতেও পারেন।

কলকাতা থেকে কাছেই রয়েছে এই জায়গা (Travel)

শহর কলকাতার মধ্যে এবং কাছাকাছি বেশ কিছু এমন ঘোরার জায়গা আছে যা দিনের দিন ঘুরেই ফিরে আসা যায়। পিকনিকের জন্য, ডে ট্রিপের জন্য একেবারে আদর্শ এই জায়গাগুলি। এমনই একটি জায়গা হল মাইথন এবং কল্যাণেশ্বরী মন্দির।

Day trip travel destination from Kolkata

মুগ্ধ করবে এই জায়গা: আসানসোল থেকে যেতে হয় মাইথন। তবে মাইথন জলাধার রয়েছে বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায়। ছোট ছোট টিলা দিয়ে ঘেরা রয়েছে জলাধারটি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য নয়নাভিরাম। পাশাপাশি রয়েছে জলে খেলাধুলা বা ওয়াটার স্পোর্টসের ব্যবস্থাও। পর্যটকদের জন্য রয়েছে শিকারার ধাঁচে তৈরি নৌকা। নৌকাবিহারে অ্যাডভেঞ্চার চাইলে রয়েছে স্পিডবোটও।

আরও পড়ুন : মিষ্টি শুনলেই গা গোলায়? এই পৌষ সংক্রান্তিতে বানিয়ে নিন ঝাল পাটিসাপটা, রইল রেসিপি

কোথায় থাকবেন মাইথনে: এই মাইথন থেকে সামান্য দূরেই রয়েছে কল্যাণেশ্বরী মন্দির। পর্যটকরা চাইলে একটি গাড়ি ভাড়া করে পাঞ্চেত জলাধার, ডিয়ার পার্ক সহ আশপাশের জায়গাগুলি (Travel) ঘুরে দেখতে পারেন। রাতে থাকার জন্যও রয়েছে ভালো ব্যবস্থা। মাইথনের আশপাশে বেশ কিছু ভালো খাওয়ার ব্যবস্থাও রয়েছে।

আরও পড়ুন : এবার গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ করতে চলেছে BSNL! দুর্ভোগ এড়াতে গ্রাহকদের করতে হবে এই কাজটি

এবার প্রশ্ন হল কীভাবে যাবেন? প্রথমে হাওড়া থেকে ট্রেনে আসানসোল, কুমারডুবি বা বরাকর গিয়ে অটোতে কিংবা গাড়িতে যেতে হবে মাইথন। এর মধ্যে কুমারডুবি স্টেশনটিই সবথেকে কাছে। অন্যদিকে আসানসোল দিয়ে গেলে মাইথন এবং কল্যাণেশ্বরী যাওয়ার বাস মিলবে।