টিজার মুক্তির পর ২৪ ঘন্টাও কাটল না, আইনি বিপাকে ‘ধুরন্ধর ২’, দায়ের এফআইআর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সদ্য প্রকাশ্যে এসেছে ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2) এর টিজার। তার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই আইনি জটিলতায় ফাঁসল রণবীর সিং এর ছবি। যথাযথ অনুমতি না নিয়েই সংবেদনশীল এলাকায় ড্রোন উড়িয়ে শুটিং করা হয়েছে, এমনই অভিযোগ উঠেছে ছবির বিরুদ্ধে। এই মর্মে ছবির লোকেশন ম্যানেজারকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।

আইনি সমস্যায় জড়াল ধুরন্ধর ২ (Dhurandhar 2)

পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের ফোর্ট এলাকায় ড্রোন উড়িয়ে শুটিং করা হয়েছিল। কিন্তু এর জন্য যথাযথ অনুমতি নেওয়া হয়নি। ছবির শুটিং চলার সময়েই বিষয়টি নজরে আসে পুলিশের। জানা গিয়েছে, ৩০ জানুয়ারি থেকে পাকিস্তানের পুরনো রাস্তার আদলে সাজিয়ে তোলা হয়েছিল ফোর্ট এলাকাকে। তবে ১ ফেব্রুয়ারি নির্দিষ্ট সীমা পেরিয়ে সংবেদনশীল এলাকায় ঢুকে পড়ে ড্রোনটি।

Dhurandhar 2 is in legal trouble

কী অভিযোগ উঠেছে: কড়া নিরাপত্তার ঘেরাটোপে মোড়া থাকে মুম্বই ফোর্ট এলাকা। সেখানে পুলিশি নজরদারি এড়িয়ে বিনা অনুমতিতে কীভাবে শুট করা যায় তা নিয়ে ওঠে প্রশ্ন। জানি গিয়েছে, শুটিং চলাকালীন সেখানে সঞ্জয় দত্ত সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এই অভিযোগেই ছবির লোকেশন ম্যানেজার রিঙ্কু রাজপাল বাল্মিকীর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। আইনি নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন : ছাব্বিশের বিধানসভা ভোটে লড়ছেন পার্থ চট্টোপাধ্যায়? বড় কথা বলে দিলেন শুভেন্দু

গতকাল মুক্তি পায় টিজার: প্রসঙ্গত, মঙ্গলবার প্রকাশ্যে আসে ধুরন্ধর ২ (Dhurandhar 2) এর টিজার। গোটা টিজার জুড়েই জায়গা করে নিয়েছে মারকাটারি অ্যাকশন দৃশ্যের টুকরো ঝলক। ছবির দ্বিতীয় ভাগেও যে নৃশংসতার মাত্রা ভরপুর থাকতে চলেছে তা টিজার থেকেই অনেকটা স্পষ্ট। পাশাপাশি আরও যা নজর কেড়েছে তা হল, ‘হামজা’ রণবীর সিং এর দু রকম লুক।মনে করা হচ্ছে, এবার চরিত্রটিতেও বড়সড় কোনও টুইস্ট থাকতে পারে।

আরও পড়ুন : ‘আমি কম গুরুত্বপূর্ণ ব্যক্তি, দলের হয়ে লড়তে আসিনি’, শীর্ষ আদালতে বললেন মমতা

এর জন্য অবশ্য বেশি দিন অপেক্ষা করতে হবে না সিনেপ্রেমীদের। চলতি বছরই ফের বক্স অফিস কাঁপাবেন রণবীর। আগামী ১৯ মার্চ হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পাবে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ।