Durga Puja 2026 Live Updates

ছুটির দুপুরে গরম ভাতে চিকেন বালতি কারি, ঝটপট দেখে নিন রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : চিকেনের ঝোল, ঝাল একঘেয়ে হয়ে গেলে বদল করুন স্বাদ। আমিষের দিনে অনেকেই বাড়িতে মুরগির মাংসের ঝোল (Recipe) করে থাকেন। বিশেষ করে রবিবারের দুপুরে ভাত আর চিকেনের ঝোল অনেকেরই প্রিয়। কিন্তু একঘেয়ে রান্না খেতে খেতেও আবার ভালো লাগে না।

চিকেন বালতি কারির লোভনীয় রেসিপি (Recipe)

স্বাদ বদলের জন্য ভিন্ন স্বাদের রান্না চাইলে বানাতে পারেন চিকেনের বালতি কারি। ইংল্যান্ডের এক ভারতীয় রেস্তোরাঁ থেকে এই পদ জনপ্রিয় হতে শুরু করে। এবার সেই স্বাদ পেতে পারেন নিজের হেঁশেলেই। রইল চিকেন বালতি কারির রেসিপি-

Different taste of chicken balti curry recipe

চিকেন বালতি কারির উপকরণ:

হাড় ছাড়া চিকেন- ৫০০ গ্রাম

টক দই- ২ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়ো- আধ চা চামচ

আদা বাটা- আধ চা চামচ

রসুন বাটা- আধ চা চামচ

লঙ্কার গুঁড়ো- ১ চা চামচ

পেঁয়াজ কুচি- ১ কাপ

ক্যাপসিকাম- আধ কাপ

কাঁচালঙ্কা কুচি- ২ টেবিল চামচ

দারচিনি- ২ টুকরো

তেজপাতা- ১ টি

গোটা জিরে- আধ চা চামচ

জিরে গুঁড়ো- আধ চা চামচ

ধনে গুঁড়ো- আধ চা চামচ

হলুদ গুঁড়ো- আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো- আধ চা চামচ

গরম মশলা গুঁড়ো- আধ চা চামচ

টমেটো কুচি- ১ কাপ

টক দই- আধ কাপ

নারকেলের দুধ- আধ কাপ

ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ

আরও পড়ুন : আইনে সংশোধনী আনল রেল, ট্রেন বা স্টেশনে ‘এই’ কর্ম করলেই গুনতে হবে দ্বিগুণ জরিমানা

চিকেন বালতি কারির প্রণালী: প্রথমেই ম্যারিনেশনের মশলা দিয়ে মাংস ভালো করে মাখিয়ে রাখুন। অন্যদিকে কড়াইতে তেল গরম করে তার মধ্যে ম্যারিনেট করা মাংস (Recipe) দিয়ে ভেজে তুলে রাখুন। ওই তেলেই এবার গোটা জিরে, তেজপাতা ও দারচিনি দিয়ে দিন। তার মধ্যে দিন পেঁয়াজ কুচি। ভাজা ভাজা হলে দিয়ে দিন আদা রসুন বাটা।

আরও পড়ুন : চন্দননগর-ব্যারাকপুর-দক্ষিণেশ্বর রুটে ছুটবে হাইব্রিড ফেরি, ৪৫ কোটির চুক্তি সাক্ষর সরকার

মশলা ভাজা হলে মিশিয়ে দিন টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। মিশিয়ে দিন সমস্ত গুঁড়ো মশলা। তেল ছাড়তে শুরু করলে নুন আর টক দই ফেটিয়ে দিয়ে দিন। ভালো করে কষিয়ে দিয়ে দিন ভাজা মাংস। দিয়ে দিন ক্যাপসিকামও। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিন। এর মধ্যে দিন নারকেলের দুধ। দশ মিনিট রান্না করার পর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।