বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন সরকারি বেসরকারি কাজে গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড (Pan Card)। যেকোনো ভারতীয় নাগরিকের কাছেই প্যান কার্ডের গুরুত্ব অনেক। তাই এই সংক্রান্ত যেকোনো আপডেটকেই গুরুত্ব দিয়ে বিচার করা হয়। প্যান কার্ডের একটি ছোট্ট ভুলে বড়সড় আইনি বিপাকে পড়তে পারেন আপনি। এমনকি হতে পারে জরিমানাও।
প্যান কার্ড (Pan Card) নিয়ে এই ভুল করবেন না
ভারতীয় নাগরিকদের কাছে প্যান কার্ড জরুরি। তবে যেকোনো মানুষের কাছে একটিই প্যান কার্ড থাকা বাঞ্ছনীয়। একাধিক প্যান কার্ড থাকলে হতে পারে বড় বিপদ। দুটি প্যান কার্ড থাকলে গুনতে হবে ১০ হাজার টাকা জরিমানা। ভারতীয় আইন বলে, একজন ব্যক্তির নামে একটি মাত্র প্যান কার্ড ইস্যু করা যায়।

কী ফল হতে পারে: আয়কর আইনের ২৭২ বি ধারা অনুযায়ী, কোনও ব্যক্তির কাছে একাধিক প্যান কার্ড থাকলে মোটা টাকা জরিমানা হতে পারে। কেউ কর ফাঁকি দেওয়া বা অন্য কোনও জালিয়াতির উদ্দেশ্যে যদি দুটি আলাদা প্যান কার্ড (Pan Card) ব্যবহার করেন তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ প্রমাণিত হলে কারাদণ্ড পর্যন্ত হতে পারে তাঁর।
আরও পড়ুন : মোবাইলে ফর্ম ফিল আপ করবেন অন্নপূর্ণা যোজনার? এই দুই নথির ছবি তুলে রাখুন আগেই
অজান্তে হলে কী করণীয়: অনেক সময় অজান্তেই দুটি প্যান কার্ড তৈরি হয়ে যেতে পারে। প্রযুক্তিগত ত্রুটির কারণে বা প্রথম কার্ডটি হারিয়ে যাওয়ার পর নতুন করে ভুল পদ্ধতিতে আবেদন করলে দুটি প্যান কার্ড হয়ে যেতে পারে। তবে এর সমাধান রয়েছে।
আরও পড়ুন : প্রেশার কুকারে দিলেই দলা পাকিয়ে যায়, কীভাবে ঝরঝরে ভাত করবেন কুকারে?
অতিরিক্ত প্যান কার্ডটি অবিলম্বে আয়কর দপ্তরের কাছে সমর্পণ করতে হবে। সময় থাকতে নিজে থেকেই যদি অতিরিক্ত কার্ডটি জমা দিয়ে দেন তবে জরিমানা বা আইনি ঝামেলা থেকে রেহাই পাবেন।













