বাংলাহান্ট ডেস্ক: দেশের মধ্যে অন্যতম বৃহৎ গণপরিবহণ ব্যবস্থা ভারতীয় রেল (Indian Railways)। লক্ষ লক্ষ যাত্রীর ভরসা দূরপাল্লা থেকে লোকাল ট্রেন। আর এবার ২০২৫-২৬ অর্থবর্ষে যাত্রী সংখ্যায় রেকর্ড গড়ল পূর্ব রেল। সর্বোচ্চ আয়ের সঙ্গে সঙ্গে যাত্রী চলাচল এবং আয়ের হিসাবের ক্ষেত্রেও গত অর্থবর্ষে রেকর্ড করেছে পূর্ব রেলওয়ে।
গত অর্থবর্ষে রেকর্ড আয় পূর্ব রেলের (Indian Railways)
রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে যাত্রী চলাচল বাবদ ৮.৫৬ শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট বলছে, ২০২৫-২৬ আর্থিক বছরে ৪১৮৬.০৭ কোটি টাকা আয় করেছে পূর্ব রেল। গত বছরের তুলনায় ৮.৫৬ শতাংশ আয় বেড়েছে। সর্বকালীন সর্বোচ্চ আয় করে যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে পূর্ব রেল।

কত যাত্রী সফর করেছে: যেমনটা জানা যাচ্ছে, ২০২৫-২৬ অর্থবর্ষে মোট ১৩২৩.৩১ মিলিয়ন যাত্রী ভ্রমণ করেছেন পূর্ব রেলে। গত বছরের তুলনায় তা ৫.৫৬ শতাংশ বেশি। সংরক্ষিত বিভাগে ৮৩.২৭ শতাংশ টিকিট বুক হয়েছে ডিজিটাল মাধ্যমে। মনে করা হচ্ছে, ডিজিটাল লেনদেন বৃদ্ধিতে জোর দেওয়ার ফলেই এই পরিবর্তন। অসংরক্ষিত বিভাগে টিকিট বুকিংয়ের হার ২৭.৪৫ শতাংশ।
আরও পড়ুন : এই কাজ না করলেই বন্ধ হয়ে যাবে পেনশন, অনলাইনে কীভাবে জমা দেবেন লাইফ সার্টিফিকেট?
কী কারণে এই সাফল্য: রেল (Indian Railways) কর্তৃপক্ষের মতে, পূর্ব রেলের আধিকারিক এবং কর্মীদের যৌথ প্রচেষ্টার জেরেই এই মাইলফলক সফল হয়েছে। পরিষেবার উন্নতি, উৎসবের সময়ে বিশেষ ট্রেন, কোচের সংখ্যা বৃদ্ধির মতো কারণে এই রেকর্ড লাভ।
আরও পড়ুন : গানের রয়্যালটি থেকে আন্তর্জাতিক রেস্তোরাঁ চেইন, কে হবেন আশা ভোঁসলের বিপুল সম্পত্তির উত্তরাধিকারী?
পূর্ব রেলের তরফে যাত্রীদের নিরাপদে এবং আরামে ভ্রমণের গ্যারান্টি দেওয়া হয়েছে। যাত্রী পরিষেবা আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ, এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।












