বেঁধে দেওয়া হল সময়সীমা, সব সরকারি অফিসেই এবার চালু প্রিপেড স্মার্ট মিটার

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের বেশিরভাগ সরকারি অফিসেই এবার চালু হতে চলেছে প্রিপেড স্মার্ট মিটার (Prepaid Smart Meter)। রাজ্যে ক্ষমতায় আসার পরপরই স্মার্ট মিটার বসানোর উদ্যোগ নিয়েছিল বিজেপি। সমস্ত সরকারি দফতরেই প্রিপেড স্মার্ট মিটার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন সরকারের তরফে। তার জন্য বেঁধে দেওয়া হয় নির্দিষ্ট সীমা।

সরকারি অফিসে চালু হবে প্রিপেড স্মার্ট মিটার (Prepaid Smart Meter)

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থার তরফে জানানো হয়েছে, ৩১ অগাস্টের মধ্যেই রাজ্যের ৪৪ হাজার সরকারি অফিসে প্রিপেড মিটার চালু হয়ে যাবে। উল্লেখ্য রাজ্যে প্রায় ৯০ হাজার সরকারি দপ্তর রয়েছে। ১০০ শতাংশ সরকারি দপ্তরেই প্রিপেড মিটার চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার‌। প্রত্যেকটি সরকারি অফিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের মোবাইল নম্বর ডব্লিউবিএসিডিসিএল এর পোর্টালে নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Every Government office will have prepaid Smart Meter

কাদের ক্ষেত্রে কার্যকর হবে: জানা যাচ্ছে, ওই নথিভুক্ত নম্বরেই বিদ্যুৎ বিলের বকেয়া টাকা এবং বিল জমা দেওয়ার শেষ তারিখ সহ আরো সব গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো হবে। আরো জানা যাচ্ছে, যে সমস্ত সরকারি অফিসগুলিতে বর্তমানে ডব্লিউবিএসিডিসিএল এর পোস্টপেড বিদ্যুৎ বিল (Prepaid Smart Meter) হয় এবং যাদের বিদ্যুৎ‌ সংযোগের লোড ৫০ কিলোওয়াট এর বেশি নয় তাদের ক্ষেত্রে কার্যকর হবে এই ব্যবস্থা।

আরো পড়ুন : বন্দে ভারতের সাশ্রয়ী সংষ্করণ, কম খরচে এবার প্রিমিয়াম পরিষেবা অমৃত ভারতেই

পাঠানো হবে শেষ পোস্টপেড বিল: সূত্রের খবর, প্রিপেড স্মার্ট মিটারে বিলিং শুরুর আগে একটি শেষ পোস্টপেড বিল‌ পাঠানো হবে। বিল তৈরির তারিখ থেকে ১০ দিনের মধ্যে মেটাতে হবে টাকা। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি টাকা জমা দেওয়া না হয় তবে পরবর্তী সময়ে তার সমন্বয় করে নেওয়া হবে।

আরো পড়ুন : জি বাংলায় ‘ট্রিপল ধামাকা’, সফল নায়িকার চ্যানেল বদল, জলসায় নতুন মেগার গুঞ্জন

যে সরকারি অফিসগুলিতে এখনো দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের মোবাইল নম্বর ডব্লিউবিএসিডিসিএল এর পোর্টালে নথিভুক্ত করা হয়নি, তাদের দ্রুত সেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।