কৃষক এবং গ্রামবাসীরা হবেন লাভবান! বাজেটে বড় পদক্ষেপের পথে কেন্দ্র

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: আগামী ১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট (Budget 2026-27)। এমতাবস্থায়, ২০২৬-২৭-এর বাজেটে কেন্দ্রীয় সরকার কৃষক এবং গ্রামীণ এলাকার উন্নয়নের ওপর জোর দেবে বলে অনুমান করা হচ্ছে। রিপোর্ট অনুসারে, সরকার আসন্ন ২০২৬-২৭-এর বাজেটে প্রধান প্রকল্পগুলির জন্য ডাবল ডিজিটের বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ এলাকার দিকে তাদের মনোযোগ আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে।

বাজেটে (Budget 2026-27) বড় পদক্ষেপের পথে কেন্দ্র:

জানিয়ে রাখি যে, এই অর্থবর্ষে, গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের জন্য ১.৮৮ লক্ষ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি। সাধারণ মানুষের মতে, একটি নতুন আইনের অধীনে, গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্প ২০২৬-২৭ সালে চলতি বছরের সংশোধিত অনুমানের চেয়ে প্রায় ১১ শতাংশ বেশি অর্থ পেতে পারে। অন্যদিকে, গ্রামীণ আবাস এবং গ্রামীণ সড়ক প্রকল্পগুলি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Farmers and villagers will benefit in Budget 2026-27.

গ্রামীণ সেক্টরের জন্য বর্তমান বাজেট: জানিয়ে রাখি যে, চলতি অর্থবর্ষে সরকার মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের (MGNREGS) জন্য ৮৬,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এদিকে, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G)-এর জন্য ৫৪,৮৩২ কোটি টাকা এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY)-র জন্য ১৯,০০০ কোটি টাকা বাজেট রাখা হয়েছিল। সামগ্রিকভাবে, এই বছর গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের মোট বাজেটের প্রায় ৮৫ শতাংশ ছিল এই ৩ টি প্রকল্পের জন্য।

এদিকে, বিকাশিত ভারত গ্যারান্টি ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুডস মিশন (গ্রামীণ) অর্থাৎ VB-G RAM G স্কিমের ব্যয় ২০২৬-২৭ সালে ৯৫,০০০ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। জানিয়ে রাখি যে, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক আগামী অর্থবর্ষের জন্য উল্লেখযোগ্য বাজেট বৃদ্ধির অনুরোধ করেছে। আগামী বছরের মূল প্রকল্পগুলির বাজেট এই বছরের সংশোধিত অনুমানের তুলনায় ডাবল ডিজিটে বৃদ্ধি পেতে পারে। এই প্রকল্পগুলির অধীনে, গ্রামীণ এলাকায় ব্যয় বৃদ্ধির ফলে তুলনামূলক পিছিয়ে থাকা স্থানে স্থায়ী সম্পদ তৈরি হব। যা অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করবে এবং গ্রামীণ চাহিদাকেও উল্লেখযোগ্য ভাবে সমর্থন করবে। মূলত, গ্রামীণ আবাসন এবং রাস্তাঘাটের মতো প্রকল্পগুলির অর্থনৈতিক সুবিধা বেশি। অন্যদিকে, কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প অদক্ষ গ্রামীণ শ্রমিকদের আয় বৃদ্ধি করতে সাহায্য করে।

আরও পড়ুন: আর নেই চিন্তা! পেনশনভোগীদের জন্য দুর্দান্ত উপহার কেন্দ্রের, হল বড় ঘোষণা

গ্রামীণ বাজেট কেমন হবে: রিপোর্ট অনুসারে, প্রত্যাশার চেয়ে কম ব্যয়ের কারণে, চলতি অর্থবর্ষের সংশোধিত অনুমানে PMAY-G এবং PMGSY-এর বাজেট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। ২০২৪ সালে, মন্ত্রিসভা ৫ বছরে দেশজুড়ে ৩ কোটি নতুন বাড়ি নির্মাণের জন্য ৩.০৬ লক্ষ কোটি টাকার অনুমোদন করেছে। যার মধ্যে ২ কোটি গ্রামীণ এলাকায় PMAY-G-এর আওতায় নির্মিত হবে। এই অর্থবর্ষে, নতুন সার্ভের মাধ্যমে যোগ্য সুবিধাভোগী চিহ্নিত করতে বিলম্বের ফলে নতুন পর্যায়ে বাড়ি নির্মাণের উপর প্রভাব পড়েছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এই বছর ৩.৫১ মিলিয়ন বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। কিন্তু, এখনও পর্যন্ত মাত্র ১৮ লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে। তবে, সুবিধাভোগীদের তালিকা প্রায় চূড়ান্ত হওয়ায় আগামী মাসগুলিতে নির্মাণকাজ ত্বরান্বিত হবে বলে অনুমান করা হচ্ছে। এর জন্য অতিরিক্ত ফান্ডের প্রয়োজন হবে।

আরও পড়ুন: ভারতে না খেললে T20 বিশ্বকাপ থেকে বাদ! বাংলাদেশের দর্পচূর্ণ করে কী জানাল ICC?

এদিকে, গ্রামীণ রাস্তার কথা বলতে গেলে, চলতি অর্থবর্ষে এই প্রকল্পের আওতায় ব্যয় প্রত্যাশার চেয়ে কম হয়েছে। কারণ নতুন পর্যায়ে অন্তর্ভুক্ত করার জন্য গ্রামগুলির তালিকা প্রস্তুত করতে আরও বেশি সময় লেগেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে, সরকার বিদ্যমান প্রকল্পটির সংশোধন করে PMGSY-এর চতুর্থ এবং নতুন পর্যায়ে ৫ বছরের জন্য ৭০,১২৫ কোটি টাকার প্যাকেজের অনুমোদন করেছিল।