বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে ‘মাছে ভাতে বাঙালি’। সে ইলিশ হোক বা চিংড়ি, মাছ হলে একহাতা ভাত বেশি খাবেই ভোজন রসিক মানুষরা। তাছাড়া, অনেক ভোজন রসিক আছেন যারা বড় মাছ খেতে ভালোবাসেন। তেমনি অনেকে আছেন যারা ছোট মাছ খেতে ভালোবাসেন। তবে মাছ বাজারে মাছ কিনা এক এক সময় কঠিন সাপেক্ষ হয়ে দাঁড়ায় (Fish Buying)। কারণ মাছ বাজারে গিয়ে আপনি যখন চিংড়ি মাছ কিনতে যান তখন দেখা যায় বহু মাছ পচা বেরোয়। কিন্তু আজকে প্রতিবেদনে রইলো আপনি কিভাবে চিনতে পারবেন যে মাছটি আপনি কিনছেন সেটি আসলে ভালো অর্থাৎ তাজা নাকি পচা চিংড়ি। জেনে নিন বিস্তারিত।
বাজারে যাওয়ার আগে জেনে রাখুন—চিংড়ি চেনার উপায় (Fish Buying)
তাজা চিংড়ি মাছ চেনার উপায়:
১) গন্ধ: প্রথমত তাজা চিংড়ির কোনো কড়া বা পচা গন্ধ থাকবে না। বরং হালকা মিষ্টি এবং সামুদ্রিক গন্ধ থাকবে। তাই মাছ কেনার সময় গন্ধ শুঁকে নেবেন ( Fish Buying)।
২) রঙ: চিংড়ির রঙ উজ্জ্বল, স্বচ্ছ ও হালকা গোলাপি বা সাদাটে হবে, কালচে বা বাদামী হবে না।

আরও পড়ুন: সাধারণ ট্রেন ভুলে যান! উড়বে হাওড়া–NJP বন্দে ভারত স্লিপার, ভাড়া কত পড়বে?
৩) খোলস: খোলস শক্ত ও চকচকে থাকবে এবং শরীরের সঙ্গে লেগে থাকবে, সহজে খুলে আসবে না।
৪) মাথা ও লেজ: মাথা ও লেজ শরীরের সাথে ভালোভাবে লেগে থাকবে, ঢিলে বা আলগা হয়ে যাবে না।
পচা চিংড়ি চেনার উপায়:
১) কড়া গন্ধ: তীব্র অ্যামোনিয়ার মতো বা বাজে গন্ধ বের হবে। পাশাপাশি ধূসর বা কালো হয়ে যাবে।
২)খোলস আলগা: খোলস সহজেই খুলে আসবে বা আলগা হয়ে যাবে। এছাড়াও মাথা শরীর থেকে আলগা হয়ে যাবে বা খুলে পড়বে। এবং স্পর্শ করলে নরম ও চটচটে লাগবে (Fish Buying)।













