বাংলা হান্ট ডেস্কঃ গ্রামের সাধারণ মানুষের চিকিৎসার খরচ কমাতে এবার ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা (Free Medical Treatment) চালু করলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। গোঘাটের তেলিগ্রামে শুরু হয়েছে ‘জনকল্যাণ স্বাস্থ্যসেবা কেন্দ্র’। শুধু তেলিগ্রাম নয়, আশপাশের গ্রামের বাসিন্দারাও এখান থেকে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন।
Free Medical Treatment : একাধিক রোগের চিকিৎসা, থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকরাও
বুধবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ও দরজা খুলে এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ রমাপ্রসাদ রায়। এছাড়াও ছিলেন চিকিৎসক ডাঃ অশোক নন্দী, ডাঃ কুন্তল কান্তি দাস, ডাঃ সমীরণ সামুই-সহ আরও অনেকে।
চিকিৎসক ডাঃ অশোক নন্দী জানিয়েছেন, এই কেন্দ্রে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করা হবে। পাশাপাশি নির্দিষ্ট দিনে বিশেষজ্ঞ চিকিৎসকরাও এখানে রোগী দেখবেন। বিমান ঘোষ জানিয়েছেন, এই স্বাস্থ্যকেন্দ্র (Free Medical Treatment) থেকে শুধু তেলিগ্রামের মানুষ নয়, আশপাশের গ্রামের বাসিন্দারাও বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। ভবিষ্যতে পুরশুড়ার আরও বিভিন্ন জায়গায় একই ধরনের স্বাস্থ্যকেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
বিধায়কের কথায়, নিজের গ্রামের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার (Free Medical Treatment) ব্যবস্থা করার ইচ্ছা তাঁর দীর্ঘদিনের ছিল। সেই কারণেই প্রথমে নিজের গ্রাম তেলিগ্রাম থেকেই এই পরিষেবা শুরু করেছেন তিনি। আগামী দিনে এই উদ্যোগ আরও বড় করা হবে বলেও জানিয়েছেন বিমান ঘোষ।

আরও পড়ুনঃ অন্নপূর্ণার টাকা আটকে? স্ট্যাটাস দেখে বুঝে নিন এখন কী করতে হবে
উল্লেখ্য, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের বাড়ি গোঘাটের তেলিগ্রামেই। সেই গ্রাম থেকেই এই বিনামূল্যের চিকিৎসা পরিষেবা (Free Medical Treatment) শুরু করলেন তিনি। তবে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারকে দেখা যায়নি।













