বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। তবে বাংলার বাজারে গত কয়েকদিন ধরেই সোনার দাম বেড়েই চলেছে। আজ ১৩ আগস্ট সোনার দামে (Gold Price) লাফ দেখা গেল। এর ফলে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। তবে আজ গহনা কিনতে কত খরচ হবে, দেখুন সেই নতুন রেটচার্ট।
ঊর্ধ্বমুখী সোনার দাম জানুন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold Price)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

আরও পড়ুন: গ্যাসের দামে ফের পতন! কলকাতায় ১৪ ও ১৯ কেজির সিলিন্ডারের দাম কত, জেনে নিন
আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৬৬০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৬৬০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৪২৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৪২৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৩৫০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৩৫০০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৯০৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৯০৫০টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৮৯৫টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৮৯৫০ টাকা।
এই সোনার দাম বৃদ্ধি (Gold Price) পাওয়ায় জনসাধারণের মাথায় আবারও চিন্তার ভাঁজ পড়েছে। সোনার দাম এতটাই বেড়ে গেছে যে, এটি অনেকের কাছে কেনা অসাধ্য হয়ে পড়েছে। তবে সোনার দাম বৃদ্ধির পরও সোনার বাজারে বিনিয়োগের আকর্ষণ কমেনি।













