গ্যাসের দামে ফের পতন! কলকাতায় ১৪ ও ১৯ কেজির সিলিন্ডারের দাম কত, জেনে নিন

Published on:

Published on:

LPG Cylinder check the new rates for domestic gas
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিরতি হলেও এখনো অস্থিরতা রয়েছে গ্যাসের চাহিদায় (LPG Cylinder)। তবে এই অস্থিরতা মাঝে ভারতে এলপিজি সিলিন্ডারের দাম একধাক্কায় কয়েকশো টাকা কমল। এই নিয়ে টানা দু’মাস নিম্নমুখী গ্যাস সিলিন্ডারের দাম। জেনে নিন আজকের দাম।

কমল গ্যাসের দাম নতুন রেট জানুন (LPG Cylinder)

সাধারণ মধ্যবিত্ত জীবনে প্রতিদিনই জীবন যাপনের সঙ্গে জড়িয়ে রয়েছে গ্যাস সিলিন্ডার (LPG Cylinder)। প্রয়োজন হোক বা কৌতূহলের বসে রান্না ও বাণিজ্যিক গ্যাসের দাম ও জ্বালানির দাম কম বেশি রোজই চোখে রাখতে হয়। তাই আজকের প্রতিবেদনে রইল আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের দাম কত সেই বিষয় বিস্তারিত তথ্য।

LPG Cylinder check the new rates for domestic gas

আরও পড়ুন: পুজোর ট্রেনের টিকিট নিয়ে বড় আপডেট! কলকাতা-NJP বুকিং কবে, জানুন

যদিও ১ আগস্টে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি কমেছে। যেখানে কলকাতায় কমেছে ২০৯ টাকা এবং দিল্লিতে কমেছে ২০২ টাকা। আগস্টে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৮৭২.৫০ টাকা, দিল্লিতে ২৭২৮ টাকা।

আগস্ট মাসের শুরুতেই কমেছে ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। দিল্লিতে জুলাই মাসে ৫ কেজি সিলিন্ডারের দাম ছিল ৮০৮.৫০ টাকা। আগস্টে দাম কমে হল ৭৬২ টাকা।জুলাইয়ের পর আগস্টেও ৫ ও ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমলেও, চলতি মাসেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত।

পাশাপাশি জুন মাসের পর থেকে ১৪ কেজি রান্নার গ্যাসের দামে কোনও বদল হল না। চলতি মাসে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা। মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা (LPG Cylinder)।