বার্ধক্য ভাতার জন্য নতুন করে আবেদন করবেন? কবে, কোথায় শুরু হচ্ছে জানালেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Bardhakya Bhata
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বার্ধক্য ভাতা (Bardhakya Bhata), স্বামীহীনা এবং বিশেষ ভাবে সক্ষমদের ভাতা নিয়ে সম্প্রতি বড় সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। বার্ধক্য ভাতার পাশাপাশি বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতা বৃদ্ধির পাশাপাশি, বিগত সরকারের সময়ে হওয়া উপভোক্তাদের অপেক্ষা তালিকা অর্থাৎ ওয়েটিং লিস্ট বাতিল করে দিয়েছে রাজ্য (Government of West Bengal)। একইসাথে বাড়ানো হয়েছে ভাতার পরিমাণও।

বার্ধক্য ভাতা সহ ৩ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত | Bardhakya Bhata

বাংলায় বিজেপি সরকার আসার পর পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা সামাজিক প্রকল্পগুলির ভবিষ্যত নিয়ে জল্পনা চলছিল। যদিও চালু থাকা কোনও প্রকল্পই বিজেপি বন্ধ করবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। সেই মতো কোনও প্রকল্পই এ পর্যন্ত বন্ধ হয়নি। তবে চলছে চূড়ান্ত কড়াকড়ি।

বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতার প্রকল্পে অপেক্ষা তালিকা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। চলতি সপ্তাহে নবান্নের এক অনুষ্ঠানে ভাতা বৃদ্ধির ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রায় ৮২ লক্ষ উপভোক্তাকে এ বার থেকে মাসে এক হাজারের বদলে দেড় হাজার টাকা দেওয়া হবে।

ক্ষমতায় আসার পরই ১০০০ থেকে ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয় এই তিন ভাতা। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, এই উপভোক্তাদের তৈরি থাকা অপেক্ষা তালিকা বাতিল করা হয়েছে। আগের সরকারের আমলের অপেক্ষা তালিকা বাতিল হতে চলেছে বলে জানানো হয়েছে। নতুন আবেদনের ভিত্তিতে সেগুলি যাচাই করে উপভোক্তাদের বেছে নেওয়া হবে। কোথায় কবে আবেদন শুরু এ বিষয়েও স্পষ্ট জানানো হয়েছে।

Bardhakya Bhata(6)

আরও পড়ুন: চাকরি বাঁচাতে বাধ্যতামূলক কর্মরত শিক্ষকদের টেট পাশ! পরীক্ষার দিন জানতে SSC ও পর্ষদকে চিঠি বিকাশ ভবনের

মুখ্যমন্ত্রী বলেন, জনকল্যাণ শিবির এবং আপনাদের সরকার আপনাদের পাশে কর্মসূচিতে আবেদনকারীদের অগ্রাধিকার এবং যাচাইয়ের ভিত্তিতে প্রকল্পের সুবিধা দেওয়া হবে। সেখান থেকেই নতুন করে আবেদন করা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির আয়োজন করা হবে রাজ্য সরকার তরফে। সেই সময় অন্নপূর্ণা যোজনা-সহ সরকারের অন্য সব জনকল্যাণমূলক প্রকল্পে আবেদন করা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।