রাজ্যের সব স্কুলের জন্য সরকারের নয়া নির্দেশ! জারি বিজ্ঞপ্তি

Published on:

Published on:

Government of West Bengal orders to celebrate West Bengal day in every school
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পয়লা বৈশাখের বদলে এবার থেকে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) পালিত হবে। রাজ্য সরকারের (Government of West Bengal) এই সিদ্ধান্তের কথা আগেই জানা গিয়েছে। এবার রাজ্যের সকল স্কুলেই এই বিশেষ দিন উদযাপন করতে হবে বলে জানিয়ে দিল স্কুল শিক্ষা দফতর।

স্কুলগুলির জন্য সরকারের নয়া নির্দেশ | (Government of West Bengal)

সম্প্রতি বিকাশ ভবনের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, রাজ্যের সকল সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত বিদ্যালয়ে আগামী ২০ জুন যথাযথ মর্যাদার সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। স্কুলের পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের যোগদান বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর! নিয়োগ নিয়ে বড় ঘোষণা রাজ্যের গ্রন্থাগারমন্ত্রীর

বিকাশ ভবনের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে কুইজ প্রতিযোগিতা, বিতর্ক, প্রবন্ধ রচনার মতো কর্মসূচি আয়োজন করতে হবে। এর উদ্দেশ্য হল, ছাত্রছাত্রীদের মধ্যে রাজ্যের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে সচেতনতা বাড়ানো এবং রাজ্যের প্রতি দায়বদ্ধতার অনুভূতি গড়ে তোলা।

এখানেই শেষ নয়! পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির ছবি ও সংক্ষিপ্ত প্রতিবেদন আগামী ২৫ জুনের মধ্যে শিক্ষা দফতরে পাঠাতে হবে। জেলার স্কুল ইন্সপেক্টরদের এই মর্মে জানিয়ে দেওয়া হয়েছে।

Government of West Bengal orders to celebrate West Bengal day in every school

তৃণমূল জমানায় পয়লা বৈশাখের দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হত। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সরকারি স্তরে এই দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হত। তবে এই নিয়ে বিজেপির আপত্তি ছিল।

পদ্ম শিবিরের দাবি, ২০ জুন দিনটির সঙ্গে পশ্চিমবঙ্গের ইতিহাস ও গঠনের নিবিড় ইতিহাস জড়িয়ে রয়েছে। তাই রাজ্যে ক্ষমতায় আসতেই আনুষ্ঠানিকভাবে ২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করে বিজেপি সরকার। এবার এই দিন উদযাপন নিয়েই রাজ্যের স্কুলগুলির জন্য নয়া নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর।