জাতীয় সড়কে বন্ধ হবে VIP কালচার! টোল ট্যাক্সের নিয়মে বড় পরিবর্তনের প্রস্তুতি সরকারের

Published on:

Published on:

Government preparing major changes to toll tax rules.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, এবার টোল ট্যাক্সের (Toll Tax) নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসার প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় সরকার জাতীয় সড়কগুলিতে টোল ছাড়ের যানবাহনের সংখ্যা কমানোর কথা বিবেচনা করছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে, একাধিক সরকারি আধিকারিক ও VIP-দেরও জাতীয় সড়কে যাতায়াতের সময়ে টোল ট্যাক্স দিতে হতে পারে। বলা হচ্ছে, সরকারের লক্ষ্য হল টোল ব্যবস্থাকে আরও স্বচ্ছ করা এবং VIP কালচার হ্রাস করা।

টোল ট্যাক্সের (Toll Tax) নিয়মে বড় পরিবর্তনের প্রস্তুতি সরকারের:

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার দ্বারা গঠিত একটি উচ্চ-পর্যায়ের কমিটি টোল ছাড়ের শ্রেণিগুলি সীমিত করার জন্য জাতীয় সড়ক টোল বিধি সংশোধনের সুপারিশ করেছে। সূত্র অনুযায়ী জানা গেছে যে, প্রাথমিক বিবেচনার মধ্যে রয়েছে সরকারি আধিকারিকদের যানবাহনের টোল ছাড় বাতিল করা। সরকার মনে করে যে, সাধারণ নাগরিক এবং বিশেষ শ্রেণির মধ্যে পার্থক্য কমানো উচিত। তাই, জাতীয় সড়কে বিনামূল্যে যাতায়াত পর্যায়ক্রমে কমানোর পরিকল্পনা চলছে।

Government preparing major changes to toll tax rules.

FASTag অ্যানুয়াল পাস হবে অপশনাল: জানিয়ে রাখি যে, সরকার ইতিমধ্যেই FASTag অ্যানুয়াল পাস চালু করেছে। যার মূল্য ৩,০৭৫ টাকা। এটি দিয়ে একটি যানবাহন বছরে ২০০ বার পর্যন্ত টোল প্লাজা পার হতে পারে। এর অর্থ হল, প্রতি ট্রিপে টোল খরচ প্রায় ১৫ টাকা। সরকারি বিভাগগুলিকে টোল ছাড় দেওয়ার পরিবর্তে তাদের কর্মচারীদের FASTag অ্যানুয়াল পাসের মূল্য ফেরত দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর ফলে টোল ব্যবস্থাও সরল হবে এবং রেভিনিউ আদায়ে স্বচ্ছতা বাড়বে।

আরও পড়ুন: অভ্যন্তরীণ কোন্দলের মধ্যেই বড় ধাক্কা! ঋণের জন্য ব্যাঙ্কের দ্বারস্থ টাটা গ্রুপের এই কোম্পানি

বর্তমানে কারা টোল ছাড় পান: বর্তমান নিয়ম অনুযায়ী, ২৫ সাংবিধানিক ও সরকারি পদাধিকারীর যানবাহন টোল থেকে অব্যাহতি পায়। এছাড়াও, সামরিক বাহিনী থেকে শুরু করে আধাসামরিক বাহিনী, পুলিশ, অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী, শবযাত্রার যানবাহন এবং হাইওয়ে পরিদর্শন দলের যানবাহনও টোল থেকে অব্যাহতি পায়। তবে, এই সমস্ত যানবাহনকে NHAI দ্বারা জারি করা একটি বিশেষ অব্যাহতিপ্রাপ্ত  FASTag ব্যবহার করতে হয়।

আরও পড়ুন: আরও বাড়বে জ্বালানির দাম! কোথায় পৌঁছবে পেট্রোল-ডিজেলের রেট? সামনে এল রিপোর্ট

এই পরিবর্তনটি কেন প্রয়োজনীয়: বিশেষজ্ঞরা বলছেন যে, ডিজিটাল পেমেন্ট এবং FASTag সিস্টেম চালু হওয়ার ফলে টোল আদায় অনেক সহজ হয়ে গেছে। তাই, প্রদত্ত বিপুল সংখ্যক ছাড় পর্যালোচনা করা স্বাভাবিক। এটি সরকারকে রেভিনিউ বৃদ্ধিতে সাহায্য করার পাশাপাশি জাতীয় সড়কগুলিতে সমতার বার্তাও দেবে।