দিঘার মোহনায় রূপোলি শষ্যের ঝিলিক, টন টন ইলিশ উঠল জালে, দাম কত জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বর্ষার মরশুম শুরু হয়ে গেলেও সেভাবে ইলিশ (Hilsa Fish) পাওয়া যাচ্ছিল না এবার। তবে অবশেষে মুখে হাসি ফুটল মৎস্যজীবীদের। এতদিন আবহাওয়া বিরূপ থাকায় সমুদ্র উত্তাল ছিল। তাই এতদিন সেভাবে জালে ওঠেনি ইলিশ। তবে রবিবার দিঘা মোহনায় ধরা পড়ল বিপুল পরিমাণে রূপোলি শষ্য।

প্রতিকূল আবহাওয়ায় মাছ (Hilsa Fish) ধরায় বাধা

মৎস্য ব্যবসায়ী সূত্রে খবর, প্রবল ঝড় বৃষ্টির কারণে সমুদ্র উত্তাল থাকায় মাছ শিকারে সমস্যার মুখে পড়ছিলেন মৎস্যজীবীরা। সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছিল মৎস্যজীবীদের। এর মধ্যেই একটি ট্রলার সহ ১৫ জন নিখোঁজও হয়ে যায় খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে। তবে এবার রূপোলি শষ্যের ঝিলিক দেখা দেওয়ায় কপাল থেকে চিন্তার রেখা সরল মৎস্যজীবীদের।

Hilsa fish caught in digha mohana

কত ইলিশ উঠল: যেমনটা জানা যাচ্ছে, এক একটি ট্রলারে প্রায় ২ টনের কাছাকাছি ইলিশ উঠেছে। ছোট, মাঝারি বা বড় সাইজ মিলিয়ে দিঘার মোহনায় প্রায় ৩৫-৪০ টন ইলিশ উঠেছে। ৪০০ গ্রাম থেকে ১২০০-১৩০০ গ্রাম পর্যন্ত ইলিশ (Hilsa Fish) জালে উঠেছে মৎস্যজীবীদের। পাইকারি বাজারে গড়ে ৬০০ টাকা থেকে শুরু করে ১০০০-১২০০ টাকা পর্যন্ত ইলিশের দাম।

আরও পড়ুন : ৩০০০ টাকার জন্য সর্বস্ব খোয়ালেন গৃহবধূ, অন্নপূর্ণা যোজনার নামে বিরাট প্রতারণা

কী জানাচ্ছেন ব্যবসায়ীরা: দিঘা ফিশ অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বলেন, ব্যান পিরিয়ড শুরু হওয়ার পর প্রথম বার সমুদ্রে যাওয়ার পর সেভাবে ইলিশ হাতে আসেনি। মাঝে ২৫-৩০ টন ইলিশ উঠলেও একটি দুর্ঘটনা ঘটে যায়। আবহাওয়া খারাপ থাকায় মৎস্যজীবীরাও মাছ ধরতে যেতে পারছিলেন না।

আরও পড়ুন : হালিশহরে গিয়ে বিক্ষোভের মুখে মমতা, গাড়ি লক্ষ্য করে উড়ে এল চটি-জুতো, উঠল ‘ডাকাত রানি’ স্লোগান

এদিন দিঘা মোহনায় প্রায় ৩০ টনের বেশি ইলিশ উঠেছে। ১ কেজি ৯০০ গ্রামের ইলিশের দাম রয়েছে ১ হাজার ৩০০ টাকা থেকে ১ হাজার ৩৫০ টাকা। ৬০০, ৭০০ গ্রামের ইলিশের দাম প্রায় ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ২৫০ টাকা। ৯০০ টাকায় বিক্রি হয়েছে ৫০০-৬০০ গ্রাম ইলিশ। আগামীতে আমদানি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।