প্রথম রাউন্ডেই পড়বে বাদ? T20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে না খেললে চরম ক্ষতি পাকিস্তানের

Published on:

Published on:

How much loss will Pakistan do if India does not play?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে পাকিস্তান (Pakistan) নিজেদের বিদায়ের স্ক্রিপ্ট নিজেরাই তৈরি করে ফেলেছে। ইতিমধ্যেই পাকিস্তান ঘোষণা করেছে যে, তারা বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য শ্রীলঙ্কায় সফর করলেও আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করা হবে। এই সিদ্ধান্তের জেরে পাকিস্তানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে এবং প্রথম রাউন্ডেই তাদের T20 বিশ্বকাপ থেকে বাদ পড়ার সম্ভাবনাও রয়েছে।

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের (Pakistan):

T20 বিশ্বকাপের প্রস্তুতি বর্তমানে পুরোদমে চলছে: জানিয়ে রাখি যে, নির্ধারিত সূচি অনুযায়ী ২০২৬ সালের T20 বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ সম্পন্ন হওয়ার কথা আগামী ১৫ ফেব্রুয়ারি। এই মেগা টুর্নামেন্ট শুরুর আগে এখন ICC এবং ব্রডকাস্টাররা ব্যস্ত রয়েছে। এই আবহে , পাকিস্তানের ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত তুমুল সমালোচিত হচ্ছে। তবে, এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান।

How much loss will Pakistan do if India does not play?

পাকিস্তান ২ পয়েন্ট হারাবে এবং তাদের নেট রান রেটও মাইনাসে চলে যাবে: উল্লেখ্য যে, T20 বিশ্বকাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তানের পাশাপাশি নেদারল্যান্ডস, USA এবং নামিবিয়া রয়েছে। এর মানে, যদি পাকিস্তান ভারতের বিরুদ্ধে না খেলে, তাহলে তাদের বাকি ৩ টি দলের মুখোমুখি হতে হবে। এদিকে, ভারতের বিরুদ্ধে না খেললে পাকিস্তানের কেবল ২ পয়েন্টই নষ্ট হবে না, বরং তাদের নেট রান রেটেও উল্লেখযোগ্য প্রভাব পড়বে। একটি ম্যাচ না খেললে, পাকিস্তানের নেট রান রেট মাইনাসে চলে যাবে, যা ৩ টি ম্যাচ জেতার পরেও পজিটিভ হবে না। এদিকে, বাকি ৩ টি দলের মধ্যে এর আগে USA একবার পাকিস্তানকে হারিয়েছে। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে পাকিস্তান এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই বাদ পড়বে।

আরও পড়ুন: বড় পদক্ষেপ কেন্দ্রের! সংযুক্ত হতে চলেছে এই ২ সরকারি সংস্থা, রকেটের গতি শেয়ারে

বৃষ্টির কারণে পাকিস্তানের ম্যাচ বাতিলও হতে পারে: T20 বিশ্বকাপে প্রতিটি গ্রুপে ৫ টি দল রয়েছে। যেগুলি থেকে শীর্ষ দ২ টি দল পরবর্তী রাউন্ডে উঠবে। এক্ষেত্রে যদি ভারতের বিরুদ্ধে না খেলে পাকিস্তান অন্য একটিও ম্যাচ হারে, তাহলেই T20 বিশ্বকাপে তাদের সফর শেষ হয়ে যাবে।

আরও পড়ুন: ‘হাঁ’ করে তাকিয়ে দেখবে চিন! মোদী সরকারের এই সিদ্ধান্তই ভারতকে করে তুলবে মহাশক্তিশালী

এছাড়াও, যদি বৃষ্টির কারণে একটিও ম্যাচ পরিত্যক্ত হয়, সেক্ষেত্রেও পাকিস্তানের বিরাট ক্ষতি হবে। এমনিতেই পাকিস্তানের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সম্পন্ন হবে। এই সময় সেখানে বৃষ্টি হচ্ছে। যদি, বৃষ্টির কারণে একটিও ম্যাচ পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে পাকিস্তানের দলের বাদ পড়ার সম্ভাবনা অনেক বেশি। এই আবহে পাকিস্তান সরকার এবং PCB তাদের এই সিদ্ধান্তে আদৌ কোনও পরিবর্তন আনে কিনা সেটাই এখন দেখার বিষয়।