বিয়ের পর পদবী-ঠিকানা বদল, রেশন কার্ডে বদলাবেন কীভাবে? রইল ধাপে ধাপে পদ্ধতি

Published on:

Published on:

Big change in ration, Food Department issues guidelines
Follow

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় নাগরিকের কাছে রেশন কার্ড অন্যতম জরুরি নথি। রেশন কার্ড (Ration Card) দেখিয়েই রেশন দোকানে মেলে খাদ্যসামগ্রী, যাতে অনেক পরিবারেরই দিন গুজরান হয়। তাই রেশন কার্ডে প্রতিটি তথ্য সঠিক রাখা খুব জরুরি। বিয়ের পরে নাম, ঠিকানা বদল হলেই তখন শুরু হয় চিন্তা। কীভাবে তা আপডেট করা যাবে?

রেশন কার্ডে (Ration Card) নাম বদলের পদ্ধতি

বিয়ের পর শ্বশুরবাড়ির পরিবারে নতুন সদস্যের নাম যুক্ত করাকে অনেকেই খুব জটিল মনে করেন। তবে এর জন্য কোনও সরকারি দফতরে ছোটার দরকার নেই। বাড়িতে বসে ডিজিটাল পদ্ধতিতেও হবে কাজ। ধাপে ধাপে রইল পুরো প্রক্রিয়া।

How to change name in ration card

কীভাবে যোগ করবেন নাম: প্রথমেই স্ত্রীর বাবার বাড়ির রাজ্যের খাদ্য পোর্টালে গিয়ে পুরনো রেশন কার্ড থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে নির্দিষ্ট বিভাগ থেকে একটি আনুষ্ঠানিক সনদপত্র বা অব্যাহতিপত্র পাওয়া যাবে। বিয়ের কার্ড বা ম্যারেজ সার্টিফিকেটও আপলোড করতে হবে সাইটে।

আরও পড়ুন : মুখ ফেরাল প্রকৃতি, ইলিশ এখন বিশ বাঁও জলে, মাঝপথেই ফিরল ট্রলার

দেখে নিন পদ্ধতি: অফিশিয়াল ফুড পোর্টালে অনলাইনে আবেদন করার জন্য রাজ্যের সরকারি খাদ্য সরবরাহ বিভাগের পোর্টালটি খুলুন। এরপর সিটিজেন কর্নারে গিয়ে ‘শ্বশুরবাড়ির রেশন কার্ডে নতুন নাম যোগ করুন’ অপশনে ক্লিক করুন।

আরও পড়ুন : ডায়েট চার্টে ‘সুপারফুড’, আদৌ নিরাপদ তো? কারা ভুল করেও খাবেন না চিয়া সিড?

এখানে বর্তমান রেশন কার্ডের (Ration Card) নম্বর লিখে স্ত্রীর নাম, আধার নম্বর, স্ত্রীর বাবার বাড়ির নাম, সারেন্ডার করা রসিদের বিবরণ দিন। এরপর প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন।এর জন্য দরকার হবে ম্যারেজ সার্টিফিকেট, মূল রেশন কার্ডের নাম সারেন্ডার করা রসিদের স্ক্যান করা কপি, শ্বশুরবাড়ির সদস্যদের মূল রেশন কার্ডের ফটোকপি, পরিবারের প্রধানের আধার কার্ড, পরিবারের নববধূর আধার কার্ড।