ডায়েট চার্টে ‘সুপারফুড’, আদৌ নিরাপদ তো? কারা ভুল করেও খাবেন না চিয়া সিড?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মানুষ দিন দিন স্বাস্থ্য সচেতন হচ্ছে। ওজন নিয়ন্ত্রণে রাখতে ডায়েট মেনে চলছেন অনেকেই। আর এই ডায়েটের তালিকায় জায়গা করে নিচ্ছে নানান বীজ। কুমড়ো, তিসির বীজের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা পাচ্ছে চিয়া সিডও (Chia Seeds)। জলে ভিজিয়ে খাওয়ার পাশাপাশি ব্রেকফাস্টের নানান খাবারেও দেওয়া হচ্ছে চিয়া সিড। কিন্তু এই বীজ খাওয়া কি সত্যিই স্বাস্থ্যকর?

সবার জন্য উপকারী নয় চিয়া সিড (Chia Seeds)

স্বাস্থ্যসচেতনতার ক্ষেত্রে চিয়া সিড এখন হয়ে উঠেছে ‘সুপারফুড’। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, চিয়া সিড কিন্তু সকলের জন্য সমান কার্যকরী নয়। চিয়া সিড খুবই পুষ্টিকর, তবে কিছু কিছু শারীরিক সমস্যার ক্ষেত্রে এটা এড়িয়ে চলাই ভালো। চিয়া সিড খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, তাই অনেকে ব্রেকফাস্টে এটা খেয়ে থাকেন।

What are the side effects of chia seeds

কী উপকার রয়েছে বীজে: চিয়া সিডে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়িয়ে তোলে। এতে হৃদরোগের ঝুঁকি কমে। চিয়া সিড রক্তে শর্করার মাত্রা হুট করে বাড়তে দেয় না। তাই ডায়াবেটিসের রোগীদের জন্য চিয়া সিড খাওয়া উপকারী। এছাড়াও ত্বক উজ্জ্বল করে, হাড় মজবুত রাখতে সাহায্য করে এই বীজ।

আরও পড়ুন : শক্তিগড়ের স্বাদ আপনার হেঁশেলেই, নরম গরম ল্যাংচা বানানোর রেসিপি দেখে নিন ঝটপট

কারা খাবেন না: পুষ্টিবিদদের মতে, কিছু কিছু মানুষের চিয়া সিড (Chia Seeds) এড়িয়ে চলাই ভালো। এটি ন্যাচারাল ব্লাড থিনার হিসেবে কাজ করে। তাই রক্ত পাতলা করার ওষুধ খেলে চিকিৎসকের পরামর্শ ছাড়া চিয়া সিড খাওয়া উচিত নয়। যাদের লো প্রেসারের সমস্যা রয়েছে, তাদের চিয়া সিড খাওয়া উচিত নয়। কারণ এই বীজ রক্তচাপ কমাতে সাহায্য করে। শুকনো চিয়া সিড খাওয়া একেবারেই উচিত নয়। কারণ জলের সংস্পর্শে আসলেই এই বীজ ফুলে ওঠে। খাদ্যনালীতে এমন হলে শ্বাসরোধ পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন : মুখ ফেরাল প্রকৃতি, ইলিশ এখন বিশ বাঁও জলে, মাঝপথেই ফিরল ট্রলার

যারা আইবিএস এ ভুগছেন তারা এড়িয়ে চলুন চিয়া সিড। এই বীজের সঠিক উপকারিতা পেতে খাওয়ার অন্তত ১৫-৩০ মিনিট আগে জলে, দুধে বা দইয়ে ভিজিয়ে রাখুন। বীজগুলি ফুলে উঠলে তবেই তা খাওয়া উচিত। দিনে ১-২ টেবিল চামচ চিয়া সিড খাওয়া যথেষ্ট।