বাংলা হান্ট ডেস্কঃ ইপিএফও-র যাবতীয় তথ্য পাওয়া আরও সহজ। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ চ্যানেল (EPFO WhatsApp Channel) চালু করেছে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা তথা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees Provident Fund Organisation)। সেখানে অতি সহজেই পিএফের বহু তথ্য পাওয়া যায়। এই চ্যানেলে কীভাবে যুক্ত হয়, কী কী তথ্য পাওয়া যায় জেনে নিন।
ইপিএফও-র হোয়াটসঅ্যাপ চ্যানেলের খুঁটিনাটি | (Employees Provident Fund Organisation)
ইপিএফও-র হোয়াটসঅ্যাপ চ্যানেল চালুর পর পেনশন, পিএফ ও বিমা সংক্রান্ত তথ্য পাওয়া আরও সহজ হয়ে গিয়েছে। এর মাধ্যমে বাড়ি বসেই সংস্থার নতুন যোজনা, ঘোষণা, জরুরি তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যের আপডেট পাওয়া যায়। ইতিমধ্যেই এই চ্যানেলের সদস্যসংখ্যা ২ লক্ষের গণ্ডি অতিক্রম করে ফেলেছে।
আরও পড়ুনঃ রাজ্য সরকারি কর্মীদের ফের ২ শতাংশ হারে DA বৃদ্ধি! বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর
ইপিএফও-র হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে মূলত তিনটি তথ্য পাওয়া যায়। পিএফে টাকা জমা করা, অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা তোলার পদ্ধতি ও এই বিষয়ক অন্যান্য নানা আপডেট, ইপিএস তথা এমপ্লয়িজ পেনশন স্কিম সংক্রান্ত নিয়মকানুন ও নানা প্রকল্পের তথ্য এবং এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনস্যুরেন্স স্কিম সম্পর্কে জানা যায়। পাশাপাশি সংস্থার নতুন ঘোষণা, নানা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ তারিখ ও কর্মীদের অভিযোগ সমাধানের জন্য আয়োজিত শিবির সম্পর্কেও এখানে তথ্য পাওয়া যেতে পারে।
ইপিএফও-র হোয়াটসঅ্যাপ চ্যানেলের সবচেয়ে বড় সুবিধা হল, এখানে নানা প্রয়োজনীয় ভিডিও ও টিউটোরিয়ালের লিঙ্ক শেয়ার করা হয়। ফলে বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে কর্মীরা সহজেই বুঝতে পারেন। এই চ্যানেলটি মূলত ইপিএফও-র নানা তথ্য সরবরাহ ও কর্মীদের সচেতনতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। এর মাধ্যমেই কর্মীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিএফ ব্যালেন্স চেক করতে পারবেন, টাকা তোলার আবেদন জানাতে পারবেন বা বিমা ও পেনশনের দাবি জমা করতে পারবেন এমনটা নয়। এর জন্য আঞ্চলিক ইপিএফও অফিস, ইপিএফও-র অফিশিয়াল ওয়েবসাইট ও UMANG অ্যাপের সাহায্য নেওয়া যেতে পারে।

ইপিএফও-র হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে হলে প্রথমে মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এরপর অ্যাপে থাকা আপডেটস অপশন হয়ে চ্যানেল বিভাগে গিয়ে এক্সপ্লোর বিকল্প বেছে নিতে হবে। সার্চ বক্সে ইপিএফও লিখে সংস্থার অফিশিয়াল চ্যানেল চিহ্নিত করে ফলো লেখায় ক্লিক করলেই চ্যানেলে যুক্ত হয়ে যাবেন।
ইপিএফও-র হোয়াটসঅ্যাপ চ্যানেলের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই চ্যানেল চালু করায় পিএফ গ্রাহকদেরও অনেকটা সুবিধা হচ্ছে। মোবাইলেই পাওয়া যাচ্ছে সংস্থার নানা আপডেট।














