রোজের এই ছোট্ট অভ্যাস বদলে বাঁচবে ৪০ শতাংশ গ্যাস, জেনে রাখুন টিপস

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সঙ্কট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বেড়ে গিয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের (Liquefied Petroleum Gas) দাম। সেইসঙ্গে বেশ কিছু নিয়মও চালু হয়েছে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে। এমতাবস্থায় সব ঘরে ঘরেই চলছে গ্যাস বাঁচানোর চেষ্টা। একটি গ্যাস সিলিন্ডার যতদিন সম্ভব টেনে নিয়ে যাওয়া যায় যেতে সেই চেষ্টাই চলছে মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে কীভাবে বাঁচাবেন গ্যাসের খরচ?

কীভাবে সাশ্রয় করবেন রান্নার গ্যাস (Liquefied Petroleum Gas)?

কিছু কিছু অভ্যাস বদল করলেই গ্যাসের সাশ্রয় করা সম্ভব। রান্নার গ্যাসের অপচয় কিন্তু অনেক সময় অজান্তেই হয়। কোনও একটি রান্না চাপানোর আগে সবকিছু প্রস্তুত না থাকলে হাঁড়ি, কড়াই গ্যাসে বসিয়ে সবজি কাটাকুটি করতে হয়। এতে অনেকটাই গ্যাস নষ্ট হয়। তাই আগে থেকে সবকিছু প্রস্তুত করে রেখে তারপর রান্না শুরু করাই ভালো।

How to save liquefied petroleum gas

কীভাবে বাঁচাবেন গ্যাস: বাসন বদলেও গ্যাস সাশ্রয় করা যায়। পাতলা হাঁড়ি কড়াইয়ে তাপ দ্রুত বেরিয়ে যায়। বাসনের তলা মোটা হলে বেশিক্ষণ ধরে তাপ ধরে রাখা যায়। এতে গ্যাস (Liquefied Petroleum Gas) কম খরচ হয়। ঢাকনা দিয়ে রান্না করলেও গ্যাস সাশ্রয় করা যায়। চড়া আঁচের বদলে মাঝারি বা কম আঁচে রান্না করলে গ্যাস অনেক কম খরচ হয়।

আরও পড়ুন : মুখোশ খুলবে প্রযোজনা সংস্থার? রাহুলের মৃত্যুর এক সপ্তাহ পরে বিরাট আপডেট

ছোট ভুল এড়িয়ে চলুন: গ্যাস বাঁচাতে হলে প্রেশার কুকারে রান্না করা খুবই লাভজনক। কারণ এতে কম সময়ে রান্না তাড়াতাড়ি হয়। এভাবে প্রায় ৩০-৪০ শতাংশ গ্যাস বাঁচানো সম্ভব। রান্নার সময় বারবার ঢাকনা খুললে তাপ বেরিয়ে যায়। ফলে রান্না হতে সময় বেশি লাগে, গ্যাসও বেশি খরচ হয়।

আরও পড়ুন : বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার পাওয়াও দুষ্কর হয়ে উঠবে ভারতে! প্রকাশ ভয়াবহ সমীক্ষা

গ্যাস লিক করছে কিনা, পাইপ, রেগুলেটর ঠিকঠাক আছে কিনা এগুলো নিয়মিত চেক করা জরুরি। গ্যাস সামান্য লিক হলেও অপচয় অনেকটাই বেড়ে যায়।