রেশন কার্ড সঙ্গে না থাকলেও মিলবে চাল-গম! কীভাবে? সহজ পদ্ধতি জানুন

Published on:

Published on:

How to withdraw ration without ration card through One Nation One Ration Card system
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল এদেশের কোটি কোটি মানুষ। সেখান থেকে যে চাল-গম পাওয়া যায়, তা দিয়ে সংসার চলে অনেকের। তবে আপনি কি জানেন, রেশন কার্ড (Ration Card) সঙ্গে না থাকলেও রেশন দোকান থেকে চাল-গম পাওয়া যেতে পারে। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড (ONORC) ব্যবস্থার মাধ্যমে এই সুবিধা পেতে পারেন গ্রাহকরা।

রেশন কার্ড ছাড়াই পাওয়া যায় চাল-গম | (Ration Card)

রেশন ব্যবস্থায় খাদ্যশস্য পাওয়ার ক্ষেত্রে গ্রাহকের পরিচয় যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কার্ড সঙ্গে না থাকলেও আধার নম্বর বা রেশন কার্ড নম্বর ব্যবহার করে তথ্য খোঁজা সম্ভব। এরপর ই-পিওএস মেশিনের মাধ্যমে বায়োমেট্রিক যাচাইয়ের দ্বারা রেশন দেওয়ার ব্যবস্থা আছে।

আরও পড়ুনঃ পুলিশ নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ! এবার বড় দাবিতে হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

কোনও রেশন গ্রাহকের সঙ্গে তাঁর রেশন কার্ড না থাকলে তিনি রেশন দোকানে গিয়ে আধার কার্ডের কপি দেখাতে পারেন বা নিজের আধার নম্বর জানাতে পারেন। প্রয়োজন পড়লে রেশন কার্ড নম্বরও জানানো যায়। এরপর ই-পিওএস মেশিনে তাঁর পরিচয় যাচাই করা হবে। সেটি সফল হলে তিনি চাল-গম পাবেন।

এছাড়া অনেক সময় কাজের সূত্রে পরিবারের একজন সদস্য শহরের বাইরে থাকেন ও মূল রেশন কার্ড পরিবারের কাছে থাকে। এই ধরণের পরিস্থিতিতে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ব্যবস্থার মাধ্যমে সেই গ্রাহক অন্য জায়গা থেকে নিজের প্রাপ্য খাদ্যসামগ্রী তুলতে পারেন।

ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ব্যবস্থায় NFSA-এর আওতাভুক্ত গ্রাহকরা দেশের যে কোনও প্রান্তের ই-পিওএসযুক্ত ন্যায্যমূল্যের দোকান থেকে নিজেদের প্রাপ্য খাদ্যসামগ্রী তুলতে পারেন। এর জন্য নতুন করে কোনও রেশন কার্ড তৈরি করতে হয় না। পুরনো রেশন কার্ডের মাধ্যমেই এই সুবিধা পাওয়া যায়। পাশাপাশি ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের মাধ্যমে পোর্টেবিলিটির সুবিধা নেওয়ার জন্য আলাদা করে নিবন্ধন বা অতিরিক্ত কোনও আর্থিক খরচও দিতে হয় না।

Ration Card

এই সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট রেশন কার্ডটি নির্দিষ্ট খাদ্য নিরাপত্তা ব্যবস্থার আওতাভুক্ত হতে হবে ও দোকানে প্রয়োজনীয় ই-পিওএস ও বায়োমেট্রিক যাচাইয়ের ব্যবস্থা থাকতে হবে। তবে পরিচয় যাচাই যদি সম্ভব না হয়, তাহলে এই ব্যবস্থার সুবিধা নাও পাওয়া যেতে পারে।

সব মিলিয়ে, রেশন দোকানে যাওয়ার সময় রেশন কার্ড নিয়ে যেতে ভুলে গেলেও এবার আর চিন্তার কিছু নেই। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ব্যবস্থার মাধ্যমে যোগ্য উপভোক্তারা নির্দিষ্ট নিয়মে খাদ্যশস্য পেয়ে যেতে পারেন।