কংগ্রেস কার্যালয়ে একী কাণ্ড! ৭৩ টি দামি কল চুরি করে চোরের দল লিখে গেল ‘লাভ ইউ’

Published on:

Published on:

In a Bizarre Incident at the Chhattisgarh Congress Office thieves stole 73 Taps.
Follow

বাংলাহান্ট ডেস্ক: ছত্তিশগড়ের (Chattisgarh) অম্বিকাপুরে কংগ্রেস কার্যালয়ে চুরির ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কংগ্রেস অফিস ‘রাজীব ভবন’ থেকে ডজন ডজন দামী স্টিলের কল চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, চুরির পর অভিযুক্তরা ঘটনাস্থলে ‘লাভ ইউ’ লিখে রেখে যায় বলেও দাবি করা হয়েছে। এই অদ্ভুত কাণ্ড ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

ছত্তিশগড় (Chattisgarh) কংগ্রেস কার্যালয় আজব কাণ্ড! কল চুরি করে দেওয়ালে ‘লাভ ইউ’ লিখে গেল চোরের দল:

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, অম্বিকাপুরের রাজীব ভবন থেকে মোট ৭৩টি স্টিলের কল উধাও হয়ে গিয়েছে। স্থানীয় নেতাদের অভিযোগ, এটি কোনও সাধারণ চুরি নয়, বরং পরিকল্পিত ভাবে বারবার কংগ্রেস কার্যালয়কে নিশানা করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই নিয়ে একই ভবনে তৃতীয়বার চুরির ঘটনা ঘটল। ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন কংগ্রেসের জেলা সভাপতি বালকৃষ্ণ পাঠক। তিনি পুরো ভবন ঘুরে দেখেন এবং পরে সাংবাদিকদের সামনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুন:ভ্যাপসা গরমে কিছুক্ষণেই নামবে স্বস্তির বৃষ্টি! সন্ধ্যার পর ভিজবে কলকাতাও, জানাল হাওয়া অফিস

বালকৃষ্ণ পাঠকের অভিযোগ, এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ এবং মাদকচক্রের প্রভাব ক্রমশ বাড়ছে। তাঁর দাবি, এই চুরির ঘটনার পিছনেও সেই চক্রেরই হাত রয়েছে। তিনি বলেন, “রাজীব ভবনে এই নিয়ে তৃতীয়বার চুরি হল। ৭৩টি স্টিলের কল চুরি হয়েছে। এলাকার কোনও মাদকাসক্ত ব্যক্তি বা দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে। পুলিশ যেভাবে পরিস্থিতি সামলাচ্ছে, তাতে মনে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।” তাঁর বক্তব্য, রাজনৈতিক কার্যালয়ে বারবার এই ধরনের নিরাপত্তা ভাঙন অত্যন্ত উদ্বেগজনক।

ঘটনার পরে রাজীব ভবনের ভিতরের কিছু ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ছবিতে দেওয়ালে ‘লাভ ইউ’ লেখা দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও ওই ছবিগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। তবে এই ঘটনাকে ঘিরে নেটদুনিয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ ঘটনাটিকে হাস্যকর বলে মন্তব্য করছেন, আবার অনেকেই এটিকে গুরুতর নিরাপত্তা সমস্যা হিসেবে দেখছেন। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে চাপানউতোর শুরু হয়েছে।

In a Bizarre Incident at the Chhattisgarh Congress Office thieves stole 73 Taps.

আরও পড়ুন:কোন চুক্তির ওপর নির্ভর করছে ভারতের সঙ্গে সুসম্পর্ক? দিল্লির উদ্দেশ্যে বার্তা দিয়ে জানালেন বাংলাদেশের মন্ত্রী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কার্যালয়ের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয় কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। কংগ্রেস নেতৃত্বের দাবি, দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য রাজনৈতিক কার্যালয়গুলিতে নিরাপত্তা আরও জোরদার করার দাবিও উঠেছে (Chhattisgarh)।