তিন মাসই মরশুম, কোন সময় ইলিশের স্বাদ হয় সেরা?

Published on:

Published on:

Hilsa Fish how to identify juvenile fish
Follow

বাংলাহান্ট ডেস্ক : বর্ষার মরশুম মানেই ইলিশের (Hilsa Fish) যোগান বাড়ে বাজারে। ভোজনরসিকরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই সময়টার জন্য। ইলিশ ছাড়া বর্ষামঙ্গলে বাঙালির রসনাতৃপ্তিই যেন অসম্পূর্ণ থেকে যায়। বর্তমানে বছর ভর কমবেশি ইলিশ পাওয়া গেলেও তা তো আর তাজা হয় না। তাই বর্ষার এই কয়েক মাসই মনভরে ইলিশ খাওয়ার সময়।

বর্ষাতেই জমে ইলিশ (Hilsa Fish)

ভাজা ইলিশ, ভাজা মাছের তেল, ইলিশ ভাপা, পাতুরি, সর্ষে ইলিশ, রোস্ট- মাছের পদ কম নেই। ইলিশ যে রূপেই পাতে পড়ুক না কেন, তার স্বাদ হয় অতুলনীয়। তবে যদি স্বাদ দিয়ে পয়সা উসুল করতে চান, তবে নদীর মিষ্টি জলের ইলিশ কেনাই ভালো। কীভাবে ফারাক বুঝবেন নদী আর সাগরের ইলিশের?

In which time hilsa fish taste is the best

নদীর ইলিশ কীভাবে বুঝবেন: ইলিশ একটু বেঁটে গড়নের হলে বুঝতে হবে তা নদীর ইলিশ। সাগরের ইলিশ হয় সরু ও লম্বা আকৃতির। তবে ভালো স্বাদ চাইলে ওজনও দেখে কিনতে হবে। ইলিশ আকারে যত বড় হবে, অর্থাৎ পাকা ইলিশ হলে স্বাদ ততই খোলতাই হবে। অনেকে ২-৩ কেজির ইলিশ বেশি দাম দিয়ে কিনে নিয়ে যান। তবে বিশেষজ্ঞরা বলেন, ১ থেকে দেড় কেজি সাইজের ইলিশের স্বাদই হয় সেরা।

আরও পড়ুন : ডাল নয়, মাখোমাখো ডিমের মাখানি, ঝটপট রেসিপি চটপট দেখে নিন

কোন সময়ে কিনবেন: বর্ষার মাঝামাঝি সময়ে সমুদ্র থেকে নদীতে চলে আসে ইলিশ (Hilsa Fish)। তাই এই সময় ইলিশের স্বাদ হয় সবথেকে বেশি। ডিম ছাড়ার আগে পর্যন্ত ইলিশে তেল থাকে বেশি। স্বাদও হয় দারুণ। ডিম হলে স্বাদ চলে যায় ইলিশের।

আরও পড়ুন : সবজি মুখে রোচে না? বরবটি-চিংড়ি দিয়ে বানান ঝাল ঝাল ভর্তা, সাবাড় হবে এক থালা ভাত

এখনও কিছুদিন সময় রয়েছে ইলিশের জন্য। মূলত অগাস্ট মাসে ইলিশ ডিম ছাড়তে শুরু করে। তার আগে পর্যন্ত ইলিশের স্বাদ হয় সবথেকে বেশি। জুন জুলাই মাসের ইলিশের স্বাদ সবথেকে বেশি হয়। তাই এই সময় ইলিশ কিনলে সবথেকে বেশি লাভবান হবেন।