১ এপ্রিল থেকে বড় বদল! আয়কর আইনে নতুন নিয়মে বদলে যাবে PF-HRA, কী প্রভাব পড়বে আপনার বেতনে?

Published on:

Published on:

Ahead of the budget, there are special hints related to income tax.
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নতুন অর্থবর্ষের শুরুতেই বড় বদল আসতে চলেছে দেশের আয়কর ব্যবস্থায় (Income Tax New Rule)। ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হচ্ছে নতুন আয়কর আইন, যার ফলে কর দেওয়ার নিয়ম, বেতন কাঠামো থেকে শুরু করে PF, HRA, সব ক্ষেত্রেই কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে।

কী বদলাচ্ছে আয়কর নিয়মে (Income Tax New Rule)?

ভারতে ১ এপ্রিল ২০২৬ থেকে চালু হচ্ছে নতুন আয়কর আইন, ২০২৫। এর ফলে পুরনো আয়কর আইন, ১৯৬১ কার্যত বদলে যাবে (Income Tax New Rule)। সরকারের দাবি, নতুন আইনের লক্ষ্য হল কর ব্যবস্থাকে আরও সহজ করা, ভাষাকে পরিষ্কার করা এবং অপ্রয়োজনীয় বিবাদ কমানো। তবে করদাতাদের জন্য স্বস্তির বিষয়—ট্যাক্স স্ল্যাবে কোনও পরিবর্তন আনা হয়নি, অর্থাৎ করের হার একই থাকছে।

‘ট্যাক্স ইয়ার’ ধারণা চালু

সবচেয়ে বড় পরিবর্তন হল ‘ট্যাক্স ইয়ার’ চালু হওয়া। এতদিন ফিনান্সিয়াল ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার আলাদা করে বুঝতে হত, যা অনেকের কাছে বিভ্রান্তিকর ছিল। নতুন নিয়মে এই দুই ধারণা তুলে দিয়ে একটিমাত্র ‘ট্যাক্স ইয়ার’ চালু করা হচ্ছে, ফলে কর দাখিলের প্রক্রিয়া আরও সহজ হবে।

ITR দাখিলের নতুন সময়সীমা

আইটিআর জমা দেওয়ার সময়েও বদল আনা হয়েছে।সাধারণ বেতনভোগী যারা ITR-1 বা ITR-2 দাখিল করেন, তাদের শেষ তারিখ ৩১ জুলাই। যাদের ব্যবসা বা পেশাগত আয় আছে কিন্তু অডিট লাগে না, তাদের সময় ৩১ অগাস্ট পর্যন্ত। অডিট প্রয়োজন হলে সময়সীমা ৩১ অক্টোবর, আর বিশেষ কিছু ক্ষেত্রে ৩০ নভেম্বর পর্যন্ত সময় পাওয়া যাবে।

সংশোধিত রিটার্নে বাড়তি সময়

রিটার্নে ভুল থাকলে তা সংশোধনের জন্য আগের থেকে বেশি সময় মিলবে। আগে যেখানে ৯ মাস সময় ছিল, এখন তা বাড়িয়ে ১২ মাস করা হয়েছে। তবে ৯ মাসের পরে সংশোধন করলে জরিমানা দিতে হবে, যা আয়ের উপর নির্ভর করবে।

শেয়ার বাজার ও বিদেশে অর্থ পাঠানোর নিয়মে বদল

নতুন নিয়মে ডেরিভেটিভস ট্রেডিংয়ের উপর STT বাড়ানো হয়েছে, ফলে ট্রেডিং খরচ বাড়তে পারে। বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে (LRS) TCS কমিয়ে ২% করা হয়েছে, বিশেষ করে শিক্ষা ও চিকিৎসার খরচে। এছাড়া, শেয়ার বাইব্যাক থেকে আয় এখন ক্যাপিটাল গেইন হিসেবে ধরা হবে এবং সেই অনুযায়ী কর দিতে হবে।

এখানে নতুন কর ব্যবস্থায় কিছু স্বস্তির দিকও রয়েছে। যেমন-

  • মোটর দুর্ঘটনার ক্ষতিপূরণের সুদের উপর আর কর লাগবে না এবং TDS-ও কাটা হবে না।
  • অফিসে যাতায়াতের জন্য কোম্পানি যে পরিবহন খরচ দেয়, সেটিও করমুক্ত করা হয়েছে।
  • তবে PAN সংক্রান্ত নিয়ম আরও কঠোর হচ্ছে, ফলে বড় লেনদেনে নজরদারি বাড়বে।

বেতন কাঠামোয় বড় পরিবর্তন

নতুন শ্রম আইন ও আয়কর বিধির কারণে ২০২৬ অর্থবছর থেকে বেতন কাঠামোতেও পরিবর্তন আসছে (Income Tax New Rule)। সরকার বলছে, কর্মচারীর মূল বেতন CTC-র অন্তত ৫০% হতে হবে। ফলে অনেক কোম্পানি বেসিক স্যালারি বাড়াচ্ছে। এর প্রভাব পড়বে PF ও গ্র্যাচুইটির উপর, কারণ এগুলো মূল বেতনের উপর নির্ভর করে। বেসিক বাড়লে PF অবদানও বাড়বে, ফলে হাতে পাওয়া বেতন কিছুটা কমতে পারে, কিন্তু ভবিষ্যতের সঞ্চয় বাড়বে।

বেতন স্লিপে কী বদল দেখা যাবে?

  • মূল বেতন বাড়বে
  • ফ্লেক্সিবল বা স্পেশাল অ্যালাউন্স কমতে পারে
  • PF অবদান বাড়বে
  • কোম্পানিগুলো ফুড কুপন বা গাড়ি লিজের মতো বিকল্প সুবিধা বাড়াতে পারে

Income Tax Department searches businessman's house in Chakdaha

আরও পড়ুনঃ এবার ভোটে নতুন নিয়ম! বুথের বাইরে প্রার্থীর নামের তালিকা থেকে ১০০ মিটারের মধ্যে নিষিদ্ধ মোবাইল, জানুন বিস্তারিত…

প্রসঙ্গত, ১ এপ্রিল থেকে নতুন কর ব্যবস্থা ডিফল্ট অপশন হয়ে যাচ্ছে। অর্থাৎ, কেউ আলাদা করে পুরনো ব্যবস্থা না বাছলে স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যবস্থায় চলে যাবেন (Income Tax New Rule)।