যাত্রীদের জন্য বড় খবর! শিয়ালদহ ডিভিশনের একাধিক ট্রেনের সময় ও রুট বদল, জানুন সময়সূচি

Published on:

Published on:

Indian Railways new facilities in local trains in Sealdah division to enhance passenger comfort
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে বড় খবর (Indian Railways)। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ও উপনগরীয় যাত্রীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ইএমইউ পরিষেবার সম্প্রসারণ ও নতুন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হল বলে মনে করা হচ্ছে।

যাত্রীদের জন্য বড় খবর শিয়ালদহ ট্রেনের নতুন সময়সূচি ও রুট (Indian Railways)

পাশাপাশি দীর্ঘদিন ধরে শিয়ালদহ- গেদে ও গেদে- মাঝেরহাট শাখায় প্রতিদিন নিত্যযাত্রীদের পক্ষে উন্নত যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করে তোলার জন্য দাবি জানানো হচ্ছিল। এবার যাত্রীদের সেই দাবিকে গুরুত্ব দিয়ে শিয়ালদহ ডিভিশন বাস্তবায়নের জন্য সক্রিয় পদক্ষেপ নিয়েছে (Indian Railways)।

আরও পড়ুন: গরমের ছুটিতে কেরালা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন? ভুলেও এই ৫ টা জায়গা মিস করবেন না

সূত্রের খবর, ১৬ মার্চ থেকে শিয়ালদহ ডিভিশনে অস্থায়ীভাবে পরীক্ষামূলক ভিত্তিতে অতিরিক্ত ও সম্প্রসারিত বিশেষ পরিষেবা চালু করা হবে। এর ফলে হাজার হাজার নিত্যযাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরামদায়ক হবে বলে মনে করা হচ্ছে। যেখানে, গেদে সংযোগ জোরদারে পরিষেবা সম্প্রসারণ যেখানে ৩১২২৭ শিয়ালদহ–ব্যারাকপুর লোকাল ট্রেনটি গেদে পর্যন্ত করা হয়েছে।

এটি ৩১৯৩১ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসাবে শিয়ালদহ থেকে ০৯:২৮ টায় ছেড়ে ১২:০৭ টায় গেদে পৌঁছবে। একইভাবে ৩১২২৬ এখন ৩১৯৩০ ডাউন গেদে–শিয়ালদহ স্পেশাল হিসাবে গেদে থেকে ০৮:২৬টায় ছেড়ে ১০:৫৭ টায় শিয়ালদহ পৌঁছাবে। পাশাপাশি ৩১৪৩১ আপ শিয়ালদহ–নৈহাটি লোকাল ট্রেনটির সময় ১৬:৫০ টায় করা হয়েছে। এটিকে গেদে পর্যন্ত বাড়িয়ে ৩১৯৩৩ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসেবে চালানো হবে। এর ফলে নদিয়া জেলার যাত্রীদের জন্য সন্ধ্যাবেলার একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হবে।

একইসঙ্গে গেদে– মাঝেরহাট সরাসরি পরিষেবায় ক্রস-সেকশনাল যাত্রার প্রয়োজনীয়তা বিবেচনা করে  গেদে–রানাঘাট এবং নৈহাটি– মাঝেরহাট পরিষেবাকে একত্রিত করে একটি নতুন  পরিষেবা চালু করা হয়েছে। যেখানে ৩০১৪৪ ডাউন গেদে– মাঝেরহাট স্পেশাল গেদে থেকে ১৬:১৫ টায় ছেড়ে ১৯:২৮ টায় মাঝেরহাট পৌঁছবে। পাশাপাশি সন্ধ্যার ৩১৩৩৩ আপ শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল এখন শিয়ালদহ থেকে ১৬:৩০ টায় আগের সময় ১৬:৫০ এর পরিবর্তে ছাড়বে, যাতে সন্ধ্যার ব্যস্ত সময়ে ট্রেন চলাচল আরও সহজ হবে।

৩১৭৬১ আপ রানাঘাট–গেদে ইএমইউ স্পেশাল রানাঘাট থেকে ০৭:০৫ টায় ছেড়ে ০৭:৫৭ টায় গেদে পৌঁছবে।৩১৭৬২ ডাউন গেদে–রানাঘাট ইএমইউ স্পেশাল গেদে থেকে ১৩:০০ টায় ছেড়ে ১৩:৫৫ টায় রানাঘাট পৌঁছবে। ৩১৭৬৪ ডাউন গেদে–রানাঘাট ইএমইউ স্পেশাল গেদে থেকে ২০:২৫ টায় ছেড়ে ২১:২১ টায় রানাঘাট পৌঁছবে (Indian Railways)।