হাওড়া থেকে মুম্বই যাত্রা এবার আরও আরামদায়ক? ভিড় নিয়ন্ত্রণে পরিকল্পনা, ট্রেন পরিষ্কারে বিশেষ অভিযান

Published on:

Published on:

Indian Railways dinitiative to reduce crowding on Howrah-Mumbai line
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন। আর এবার হাওড়া মুম্বাই লাইনে ট্রেনের (Indian Railways) ভিড় কমাতে নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এর ফলে যাত্রীরা স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি এই সিদ্ধান্তের ফলে হাওড়া ও মুম্বাইয়ের মধ্যে যাতায়াতের সময় কমে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। তাছাড়া এই নতুন প্রকল্পের কথা ব্যাখ্যা করে রেলমন্ত্রী জানিয়েছেন, কাসারা ও মানমোডের মধ্যে ১৩১ কিলোমিটার অংশে তৃতীয় ও চতুর্থ লাইন তৈরি করার পরিকল্পনা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

হাওড়া-মুম্বই লাইনে ভিড় কমানোর উদ্যোগ, ট্রেন পরিষ্কারের আশ্বাস (India Railways)

আর এই কাজ শেষ করতে আপাতত পাঁচ বছরের মতন সময় লাগবে।। তাছাড়া এই মেগা প্রকল্পের জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১০,১৫৪ কোটি টাকা। এই জটিল প্রকল্পের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে রেলমন্ত্রী জানিয়েছেন, ‘আদতে মুম্বই থেকে উত্তর ভারত এবং পূর্ব ভারতকে সংযুক্ত করার শাখা হল কাসারা-মানমাড। এটা ঘাট সেকশন। পাহাড়ি এলাকা। এখানে ট্রেনকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য বাড়তি একটা লোকোমোটিভ লাগাতে হয় (Indian Railways)।’

Indian Railways dinitiative to reduce crowding on Howrah-Mumbai line

আরও পড়ুন: বিয়ের মরশুমে সোনার দামে বড় পতন! স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা, জানুন আজকের রেট

পাশাপাশি নয়া প্রকল্পের মাধ্যমে ওই শাখায় আরও বেশি সংখ্যক ট্রেন চালানোর বন্দোবস্ত করা হচ্ছে। সেইসঙ্গে সম্পূর্ণ নয়া নকশা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এছাড়াও তিনি জানিয়েছেন, ১৩১ কিমি কাসারা-মানমোড অংশে ২৮ কিঃমিঃ লাইন যাবে টানেলের মধ্যে দিয়ে।

প্রসঙ্গত, হাওড়া থেকে মুম্বই পর্যন্ত অংশের সর্বত্র যে চারটি লাইন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটার আওতায় চলে আসছে কাসারা-মানমাড প্রকল্প। ফলে হাওড়া এবং মুম্বইয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে বলে আশাপ্রকাশ করেছেন রেলমন্ত্রী।

এই তিনটি গুরুত্বপূর্ণ ব্রিজ থাকছে। এমনকি বড় ব্রিজ থাকছে ১৬টি। ২১৮টি ছোটোখাটো ব্রিজ থাকছে। তাছাড়া থাকছে মোট পাঁচটি টানেল থাকছে। এমনকি দীর্ঘতম টানেলের দৈর্ঘ্য হল ২৪ কিমি (Indian Railways)।