বাংলা হান্ট ডেস্কঃ এবার আরও কড়াকড়ির পথে ভারতীয় রেল (Indian Railways)। ট্রেনে বিনা টিকিটে সফর আটকাতে বড় সিদ্ধান্ত নিল রেলবোর্ড। এবার বিনি টিকিটে যাত্রা করতে গিয়ে ধরা পড়লে গুনতে হবে দ্বিগুণ জরিমানা (Fire)।
কত টাকা জরিমানা দিতে হবে? | (Indian Railways)
ট্রেনে বিনা টিকিটে সফর করতে গিয়ে প্রায়শয়ই বহু যাত্রী ধরা পড়েন। এর জন্য নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিতে হয়। তবে এবার সেই অঙ্কটা একধাক্কায় দ্বিগুণ করা হচ্ছে। শীঘ্রই এই নতুন নিয়ম লাগু হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ শনিবার বিকেল থেকে বন্ধ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা! সমস্যায় পড়ার আগে জানুন
রিপোর্ট বলছে, জন বিশ্বাস অ্যাক্ট ২০২৬-এর অধীন পুরনো রেলওয়ে অ্যাক্ট, ১৯৮৯-এর ১৩৭ ও ১৩৮ নং ধারার সর্বনিম্ন জরিমানা ২৫০ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। অর্থাৎ এবার তা ৫০০ টাকা করা হচ্ছে।
জানা গিয়েছে, রেলের নতুন নিয়ম অনুযায়ী, ‘টিকিটহীন যাত্রী’ বলতে টিকিট ছাড়া যাত্রীদের পাশাপাশি কোনও যাত্রী বিনা টিকিটে রেল পরিসরে ভ্রমণ করলে কিংবা তারিখ অতিবাহিত হওয়া টিকিট/পাস দিয়ে সফর করলে তাঁকেও বোঝানো হয়। এসব ক্ষেত্রেও জরিমানা ২৫০ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ তথা ৫০০ টাকা করা হয়েছে।
রেলের তরফে যাত্রীদের উদ্দেশে বেশ কিছু বার্তাও দেওয়া হয়েছে। যাত্রীদের পরামর্শ-
১) তাঁরা যেন নিজেদের সঙ্গে বৈধ টিকিট রাখেন।
২) যতদূর টিকিট কাটা হয়েছে, ততদূরই যেন সফর করেন।
৩) অন্য কোনও যাত্রীদের সমস্যা হতে পারে এমন কোনও কাজ যেন না করেন।

এদিকে বিগত এক বছরে টিকিট চেকিং থেকে পূর্ব রেলের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের মে মাসে আয় ছিল ৮.৬৮ কোটি টাকা। এই বছরের মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩.০৫ কোটি টাকা। এখান থেকেই বোঝা যাচ্ছে বিনা টিকিটে সফর আটকাতে কড়াকড়ি অনেকটা বাড়ানো হয়েছে। এবার জানা গেল জরিমানা বৃদ্ধির কথা।
















