NJP-র যাত্রীদের জন্য রেলওয়ের উপহার! আরও ৫ জোড়া স্পেশাল ট্রেন চালুর ঘোষণা, কবে?

Published on:

Published on:

Indian Railways increased on the occasion of Holi relief of NJP passengers
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে দোল উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ বাড়ি ফেরেন। আর সেই কথা মাথায় রেখে রেলের তরফ থেকে নেওয়া হল এক অভিনব উদ্যোগ (Indian Railways)। হোলি উপলক্ষে এবার ভারতীয় রেল ভীর সামলাতে একাধিক স্পেশাল ট্রেন চালু করেছে। যার মধ্যে নিউ জলপাইগুড়ি থেকে আরো পাঁচটি জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। এর ফলে যাত্রীদের যাতায়াত করা সুবিধা হল বলে মনে করা হচ্ছে।

হোলি উপলক্ষে বাড়ল ট্রেন, এনজেপি যাত্রীদের স্বস্তি (Indian Railways)

যাত্রীদের কথা মাথায় রেখে গত বছর যেখানে ১১৪৪ তুই পরিষেবা পাওয়া গিয়েছিল ট্রেনে (Indian Railways)। সেখানে এ বছর ১৫০০ স্পেশাল ট্রেন চালানো প্রস্তুতি নেওয়া হচ্ছে। যা প্রধান রুটগুলিতে আরো আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে। এছাড়াও, এই সক্রিয় পরিকল্পনাটি উৎসবের সময়ের চাহিদা মেটাতে এবং লক্ষ লক্ষ যাত্রীর জন্য নির্ভরযোগ্য ভ্রমণের বিকল্প ব্যবস্থা প্রদান করার ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে প্রমাণিত হতে চলেছে। প্রাথমিকভাবে উত্তর-পূর্ব সীমান্ত রেল ইতিমধ্যেই পাঁচ জোড়া স্পেশাল ট্রেনের পরিকল্পনা করেছে এবং আগামী দিনে আরও ট্রেনের ঘোষণা করা হবে।

Indian Railways increased on the occasion of Holi relief of NJP passengers

আরও পড়ুন: ঘরোয়া রান্নায় নতুন টুইস্ট! রেস্তোরাঁর মতো কাবাব বানাতে রইল স্পেশাল রেসিপি রইল

এই স্পেশাল ট্রেনগুলি নারেঙ্গি-গোরখপুর জং.- নারেঙ্গি; কাটিহার – অমৃতসর – কাটিহার; ডিব্রুগড় – জয়নগর – ডিব্রুগড়; নিউ জলপাইগুড়ী – মুজাফফরপুর – নিউ জলপাইগুড়ি এবং কিশানগঞ্জ – লালকুয়ান – কিশানগঞ্জ-এর মধ্যে চলবে। প্রতিটি ট্রেন উভয় দিকে ছয়টি ট্রিপ করে চলাচল করবে, যার ফলে উৎসবের মরশুমে যাত্রীদের জন্য সুগম ভ্রমণ নিশ্চিত হতে চলেছে।

একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৫৬৩৪ (গোরখপুর – নারেঙ্গি) ২০ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যেক শুক্রবারে চলবে, যা গোরখপুর থেকে ১৬:৫৫ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ২১:৪০ ঘন্টায় নারেঙ্গি পৌঁছবে।স্পেশাল ট্রেন নং. ০৫৭৩৬ (কাটিহার – অমৃতসর) ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যেক বুধবারে চলবে, যা কাটিহার থেকে ২১:০০ ঘণ্টায় রওনা দিয়ে শুক্রবার ০৯:৪৫ ঘণ্টায় অমৃতসর পৌঁছবে।একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৫৭৩৫ (অমৃতসর – কাটিহার) ২০ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যেক শুক্রবারে চলবে, যা অমৃতসর থেকে ১৩:২৫ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ২৩:৪৫ ঘন্টায় কাটিহার পৌঁছবে।স্পেশাল ট্রেন নং. ০৫৯৭৪ (ডিব্রুগড় – জয়নগর) ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবারে চলবে, যা ডিব্রুগড় থেকে ০৫:২০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ১৩:০০ ঘন্টায় জয়নগরে পৌঁছবে।

অন্যদিকে স্পেশাল ট্রেন নং. ০৫৯৭৩ (জয়নগর – ডিব্রুগড়) ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যেক বুধবারে চলবে, যা জয়নগর থেকে ১৬:০০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ২৩:৩০ ঘন্টায় ডিব্রুগড় পৌঁছবে।স্পেশাল ট্রেন নং. ০৫৭৪০ (নিউ জলপাইগুড়ি – মুজাফফরপুর) ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যেক শনিবারে চলবে, যা নিউ জলপাইগুড়ি থেকে ০৫:০০ ঘন্টায় রওনা দিয়ে একই দিনে ১৮:০০ ঘণ্টায় মুজাফফরপুর পৌঁছবে।স্পেশাল ট্রেন নং. ০৫৭৩৯ (মুজাফফরপুর – নিউ জলপাইগুড়ি) ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যেক শনিবারে চলবে, যা মুজাফফরপুর থেকে ২২:০০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ১০:৩০ ঘন্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে।

স্পেশাল ট্রেন নং. ০৫৭৪১ (কিষাণগঞ্জ – লালকুয়া) ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবারে চলবে, ট্রেনটি কিষাণগঞ্জ থেকে ০৮:৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৫:৪০ ঘণ্টায় লালকুয়া পৌঁছবে। স্পেশাল ট্রেন নং. ০৫৭৪২ (লালকুয়া – কিষাণগঞ্জ) ২০ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যেক শুক্রবারে চলবে, যা লালকুয়া থেকে ২০:৪০ ঘণ্টায় রওনা দিয়ে রবিবার ০২:০০ ঘণ্টায় কিষাণগঞ্জ পৌঁছবে (Indian Railways)।