ঘরোয়া রান্নায় নতুন টুইস্ট! রেস্তোরাঁর মতো কাবাব বানাতে রইল স্পেশাল রেসিপি রইল

Published on:

Published on:

Recipe make Kebabs easily at home
Follow

বাংলা হান্ট ডেস্ক: কাবাব খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। এছাড়াও চিকেন রেশমি কাবাব এর কথা শুনলে পরে জিভে জল সকলেরই আছে। ঐরকম নরম মুরগির মাংস, কাজুবাদাম, ক্রিম অমৃত মসলার তৈরি মিস্টার মুখে ঢুকলেই একেবারে গলে যায়। তাছাড়া কাবাব সকল ধরনের মানুষ খেতে পারেন। এবার আপনিও যদি বাড়িতে এরকম রেস্তোরার মতন কাবাব বানাতে চান তাহলে আজকের রেসিপি টা দেখে নিন।

ঘরোয়া পদ্ধতিতে সহজেই বানান কাবাব, দেখুন প্রণালী (Recipe)

কাবাব অনেক ধরনের হতে পারে মাংস থেকে নানা সামুদ্রিক প্রাণী, মাছ, মুরগি বা সবজি সব দিয়েই কাবাব বানানো যেতে পারে। আর কাবাব রান্নাও তুলনামূলকভাবে দ্রুত হয়। কাবাব নানা ধরন রয়েছে। কোফতা, শিখ কাবাব, গালোটি কাবাব । এগুলি শুধু নামেই চমক দেয় না স্বাদেও বেশ সুস্বাদু হয়। দেখে নিন রেসিপি (Recipe)।

Recipe make Kebabs easily at home

আরও পড়ুন: কম্বলের দিন শেষ? রাজ্যে পারদ বাড়ার সময় জানাল আবহাওয়া দফতর…

উপকরণ:

চিকেন: ৫০০ গ্রাম

টক দই: ৩ টেবিল চামচ

ফ্রেশ ক্রিম: ৩ টেবিল চামচ

কাজু বাদাম বাটা: ২ টেবিল চামচ

আদা-রসুন বাটা: দেড় টেবিল চামচ

কাঁচা লঙ্কা বাটা: ১ টেবিল চামচ

পাতিলেবুর রস: ১ টেবিল চামচ

গরম মশলা গুঁড়ো: ১/২ চা চামচ

গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ

নুন: স্বাদমতো

ডিম: ১টি

কর্নফ্লাওয়ার: ১ টেবিল চামচ (বাইন্ডিংয়ের জন্য)

মাখন বা সাদা তেল: ব্রাশ করার জন্য

প্রণালী: প্রথম ম্যারিনেশন করে নিতে হবে। এরপর চিকেনের টুকরোগুলো ধুয়ে জল ভালো করে মুছে নিন। এরপর এতে লেবুর রস, আদা-রসুন বাটা এবং সামান্য নুন মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এবার একটি বড় পাত্রে জল ঝরানো দই, ফ্রেশ ক্রিম, কাজু বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ফেটানো ডিম এবং কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। তারপর প্রথমে ম্যারিনেশন করা চিকেনের টুকরোগুলো এতে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর কাঠের বা স্টিলের স্কুয়ারে চিকেনের টুকরোগুলো গেঁথে নিন। একটি নন-স্টিক প্যানে সামান্য মাখন বা তেল গরম করুন। স্কুয়ারে গাঁথা চিকেনগুলো প্যানে দিয়ে মাঝারি আঁচে উল্টেপাল্টে ভাজুন। এবার মাঝে মাঝে ওপর থেকে সামান্য মাখন ব্রাশ করে দিন যতক্ষণ না চারপাশ হালকা বাদামী ও সেদ্ধ হচ্ছে। তারপর ওভেনে গ্রিল মোডে ২০০° সেলসিয়াস তাপমাত্রায় ১৫-২০ মিনিট গ্রিল করুন। মাঝে একবার বের করে মাখন ব্রাশ করে দেবেন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।