বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরু থেকেই ভারতীয় রেলের লক্ষ্মীলাভ অব্যাহত। জানুয়ারিতেই বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনের চাকা গড়িয়েছে। আর সেইসঙ্গে ভারতীয় রেলে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। প্রথম দিন থেকেই সুপারহিট বন্দে ভারতের স্লিপার সংষ্করণ। হাওড়া থেকে কামাখ্যাগামী ট্রেনটির টিকিট বুকিং শুরু হতে না হতেই কার্যত হাউসফুল। পরবর্তী বেশ কয়েকটি সফরের ক্ষেত্রেও এই ট্রেনের টিকিট অমিল। বন্দে ভারত স্লিপারের এহেন জনপ্রিয়তা দেখে উৎসাহ পেয়েছে রেলও।
বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনের টিকিট চাহিদা বাড়ছে
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, টিকিটের চাহিদা দেখে আরও ২৬০ টি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস তৈরির পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে ট্রেনের আসন সংখ্যা যদি ১০০ টি হয় তবে টিকিট বিকোচ্ছে ১২৮ টি। রেল আধিকারিকরা জানান, হাওড়া থেকে কামাখ্যা রুটে সব যাত্রীই যে হাওড়া স্টেশন থেকে উঠে একেবারে কামাখ্যা পর্যন্ত যাচ্ছেন এমনটা নয়। অনেকে নেমে যাচ্ছেন নিউ জলপাইগুড়ি। সেখান থেকে আবার নতুন যাত্রী উঠছে। অর্থাৎ একই আসনের ক্ষেত্রে দুবার করে টিকিট কাটা হচ্ছে।

এসি কোচের অকুপেন্সি সর্বাধিক: রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এসি ফার্স্ট ক্লাসের ‘অকুপেন্সি’ সবথেকে বেশি, প্রায় ১৩৩ শতাংশ। এসি টু টায়ার এবং এসি থ্রি টায়ারের অকুপেন্সি যথাক্রমে ১১৬ এবং ১১৭ শতাংশ। বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper) সাফল্য দেখে দেশের অন্যান্য রুটগুলিতেও এই ট্রেন চালুর পরিকল্পনা করছে রেল।
আরও পড়ুন : বর্ষায় মন ভরেনি? শীতের মরশুমেও মিলছে টাটকা পেটির ইলিশ, দাম কত জানেন?
তৈরি হবে আরও ট্রেন: এ বিষয়ে রেলমন্ত্রী জানান, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি এবং বেঙ্গালুরুর ভারত আর্থমুভার্স লিমিটেডের যৌথ উদ্যোগে আরও ২৬০ টি বন্দে ভারত স্লিপার তৈরি করা হচ্ছে। রেল সূত্রে খবর, এক একটি ১৬ কোচের বন্দে ভারত স্লিপার তৈরির খরচ প্রায় ১৪০ কোটি টাকা। অর্থাৎ ২৬০ টি এমন ট্রেন তৈরি করতে বেশ মোটা খরচ হতে চলেছে রেলের।
আরও পড়ুন : সাক্ষী থাকবে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিংয়ের হেরিটেজ টয়ট্রেনেই এবার বিয়ে করার সুযোগ! বেনজির উদ্যোগ রেলে
প্রসঙ্গত, রেল কর্তারা জানান, যাত্রীদের নিরাপত্তার জন্য ‘ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড’ মেনে তৈরি হয়েছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের কামরার নকশা। অ্যান্টি ক্লাইম্বার প্রযুক্তি মেনে তৈরি কামরাগুলি। রয়েছে অগ্নি প্রতিরোধক দরজা এবং কবচ সুরক্ষাও।












