বাংলাহান্ট ডেস্ক : দার্জিলিং ঐতিহ্য টয়ট্রেন (Toy Train)। বয়স যতই বাড়ুক না কেন, এই ট্রেনের প্রতি আকর্ষণ, ভালোলাগা শেষ হওয়ার নয়। পর্যটন বাড়াতে টয়ট্রেন নিয়ে নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার যদি টয়ট্রেনেই বসানো যায় বিয়ের আসর, তবে কেমন হয়? কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে কোনও এক পাহাড়ি বাঁকে প্রিয় মানুষের সঙ্গে সারা জীবনের মতো বাঁধা পড়তে কে না চান? এবার সেই স্বপ্ন হতে চলেছে সত্যি। কারণ এমনই চিন্তাভাবনা করছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।
দার্জিলিংয়ের টয়ট্রেনেই (Toy Train) করা যাবে বিয়ে!
মূলত করোনার পর থেকেই টয়ট্রেনকে নিয়ে নানান পরিকল্পনা বাস্তবায়িত করে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ফলত বেড়েছে আয়। সম্প্রতি ১৪২ বছরের আয়ের রেকর্ড গড়েছে ডিএইচআর। সূত্রের খবর অনুযায়ী, আগের রেলের তরফে ভর্তুকি পাওয়া গেলেও করোনার পর থেকে সম্পূর্ণ নিজের দমেই ছুটছে টয়ট্রেন।

রেকর্ড আয় ডিএইচআর এর: দার্জিলিং হিমালয়ান রেলওয়ের নতুন নতুন পরিষেবা, প্রাচীন স্টিম ইঞ্জিন এবং কামরাগুলিকে সুসজ্জিত করার দিকে নজর দেওয়া হয়েছে। তাতেই বেড়েছে দেশি বিদেশি পর্যটক। ডিএইচআর সূত্রে খবর, ২০২৪ সালে ১৬ শতাংশ বেশি আয় হয়েছে যা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সর্বকালের রেকর্ড। ২০২৫ সালে আয় হয়েছে ২৪.৬ কোটি টাকা। আর তার আগের বছরের আয় ছিল ২১.২ কোটি টাকা। ২০২৫ এ টয়ট্রেনে (Toy Train) পর্যটকের সংখ্যা ২ লক্ষ ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে।
আরও পড়ুন : চূড়ান্ত ভোটার তালিকাতেও নেই নাম! দেওয়া যাবে না ভোট? কী জানাল নির্বাচন কমিশন?
নতুন নতুন পরিষেবা মিলবে: আরও পর্যটক টানতে গরমের ছুটির আগেই চারটি নতুন জয়রাইড চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও নিউ জলপাইগুড়ি থেকে তিনধারিয়া পর্যন্ত হেরিটেজ টয়ট্রেন পরিষেবা দেবে বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থার অধীনে যে কামরা দুটি থাকছে তাতে প্যাকেজের অংশ হিসেবে প্রাতরাশ, মধ্যাহ্নভোজ এবং জলখাবারের ব্যবস্থা থাকবে যাত্রীদের জন্য।
আরও পড়ুন : বর্ষায় মন ভরেনি? শীতের মরশুমেও মিলছে টাটকা পেটির ইলিশ, দাম কত জানেন?
এছাড়াও বিনোদনের জন্য স্থানীয় নেপালি ফোক ডান্স, স্যামির গেমস থেকে তিনধারিয়া স্মৃতিবন পার্ক ভ্রমণের ব্যবস্থা থাকছে। এই কামরা দুটির ক্ষেত্রে মাথাপিছু ভাড়া ২১৯৯ টাকা।












