চাহিদা তুঙ্গে, ২৭০০ কোটি টাকা খরচে আরও ২৭ টি বন্দে ভারত আনছে রেল

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক ভারতীয় রেল। দিনদিন নেটওয়ার্ককে আরও প্রসারিত করার চেষ্টায় রয়েছে রেল। বিশেষ করে যাত্রীদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করতে, সফরের সময় কমাতে দ্রুতগতির ট্রেন নিয়ে আসছে রেল। আরও ২৭ টি নতুন সেমি হাই স্পিড বন্দে ভারত ট্রেন (Vande Bharat) তৈরি করা হচ্ছে বলে খবর।

আরও নতুন বন্দে ভারত (Vande Bharat) তৈরি হচ্ছে

সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত ভারতীয় রেলের সাফল্যের মুকুটে একের পর এক পালক জুড়ে চলেছে। চেয়ার কারের পর চালু হয়েছে বন্দে ভারত স্লিপারও, যার জনপ্রিয়তা ইতিমধ্যেই পৌঁছেছে শীর্ষে। এই সাফল্যে ভর করেই আরও বেশ কয়েকটি নতুন বন্দে ভারত ট্রেন নিয়ে আসছে ভারতীয় রেল।

Indian railways is making new vande bharat train

কোথায় তৈরি হচ্ছে: বর্তমানে চেয়ার কার ও স্লিপার মিলিয়ে ১০০ টিরও বেশি বন্দে ভারত ট্রেন রয়েছে দেশে। নতুন ২৭ টি ট্রেন তৈরি হচ্ছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, রায়বেরিলির মডার্ন কোচ ফ্যাক্টরি এবং কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে। চাহিদার উপরে ভিত্তি করে ট্রেনের সংখ্যা বাড়তেও পারে।

আরও পড়ুন : জোড়া মেগার ঘোষণা জি বাংলার, সাঁড়াশি চাপে বন্ধের মুখে এই জনপ্রিয় সিরিয়াল!

বন্দে ভারতের খরচ বেশি: উল্লেখ্য, ভারতীয় রেলের প্রিমিয়াম ট্রেনের তালিকাভুক্ত রাজধানী, শতাব্দীর মতো ট্রেনের তুলনায় বন্দে ভারতের উৎপাদন খরচ বেশি। এর কারণ লুকিয়ে রয়েছে বন্দে ভারতের (Vande Bharat) কাঠামো ও অন্দরসজ্জায়। বিশেষ কোচ, আধুনিক প্রযুক্তি এবং সেলফ প্রপেলড ইঞ্জিন সিস্টেমের কারণে বন্দে ভারতের খরচ বেশি পড়ে। একটি এলএইচবি ট্রেন সেটের দাম যেখানে ৮০ কোটি টাকা, সেখানে একটি বন্দে ভারত তৈরিতে খরচ পড়ে প্রায় ১০০ কোটি টাকা। অর্থাৎ নতুন বন্দে ভারত তৈরিতে বাজেট গিয়ে পৌঁছাবে প্রায় ২৭০০ টাকায়।

আরও পড়ুন : রেলের ইতিহাসে নয়া অধ্যায়, এই প্রথম বেসরকারি নামে ট্রেন, কবে থেকে চালু?

শুধু বন্দে ভারত নয়, দেশের প্রথম বুলেট ট্রেনও চালু করতে চলেছে ভারতীয় রেল। এছাড়াও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এমন এক উচ্চগতির ট্রেন তৈরি করা হচ্ছে, যা বর্তমানে নির্মীয়মাণ বুলেট ট্রেনের করিডরেও চলতে পারবে বলে মনে করা হচ্ছে। এল গতিবেগ ঘন্টায় ২৮০ কিমি হতে পারে বলেও খবর রেল সূত্রে।