রেলের ইতিহাসে নয়া অধ্যায়, এই প্রথম বেসরকারি নামে ট্রেন, কবে থেকে চালু?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলে (Indian Railways) শুরু হচ্ছে নতুন অধ্যায়। এই প্রথম কোনও ট্রেনে যুক্ত হতে চলেছে বাণিজ্যিক সংস্থার নাম। আগামী প্রায় তিন মাসের জন্য বদলে যেতে চলেছে লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেসের নাম। নতুন নাম হচ্ছে স্প্রাইট তেজস এক্সপ্রেস। আগামী ৩ মাসের জন্য এই নামেই ছুটবে ট্রেনটি।

ভারতীয় রেলের (Indian Railways) প্রথম বেসরকারি ব্র্যান্ডিং

এই রুটে তেজস এক্সপ্রেস চালায় ভারতীয় রেলের ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন। জানা যাচ্ছে, আগামী কয়েক মাসের জন্য বিজ্ঞাপনের অধিকার পেয়েছে জনপ্রিয় সংস্থা স্প্রাইট। উত্তর-পূর্ব রেল সূত্রে খবর, ২০২৬ এর ১৯ অগাস্ট থেকে ১১ নভেম্বর পর্যন্ত ৮২৫০১/৮২৫০২ ট্রেনটি স্প্রাইট তেজস এক্সপ্রেস হিসেবে চলবে।

Indian railways first branding changes train name

সরকারি ভাবে জুড়ছে নাম: উল্লেখ্য, এর আগেও বিভিন্ন বাণিজ্যিক সংস্থা বিজ্ঞাপন দিয়েছে ট্রেনে। কিন্তু এই প্রথম কোনও বাণিজ্যিক সংস্থার নাম জুড়ল ট্রেনের সঙ্গে। উক্ত ট্রেনটির সমগ্র যাত্রাপথে প্রতিটি স্টেশনেই ঘোষণা হবে ‘স্প্রাইট তেজস এক্সপ্রেস’। সেই হিসেবে এটি ভারতীয় রেলের প্রথম ব্র্যান্ডিং চুক্তি। যদিও তেজস এক্সপ্রেসকে কিন্তু রেলের ইতিহাসে প্রথম বেসরকারি ট্রেন বলা যায়।

আরও পড়ুন : ডায়েট চার্টে ‘সুপারফুড’, আদৌ নিরাপদ তো? কারা ভুল করেও খাবেন না চিয়া সিড?

রেল চালায় না তেজস এক্সপ্রেস: ভারতীয় রেলের (Indian Railways) অধীনস্থ সংস্থা আইআরসিটিসি চালায় তেজস এক্সপ্রেস। তবে পরিকাঠামো অবশ্য রেলেরই। ভারতীয় রেল সরাসরি এই ট্রেন না চালালেও রেললাইন, স্টেশন ব্যবহারের মতো সুবিধার জন্য ভারতীয় রেলকে নির্দিষ্ট অর্থ দিয়ে থাকে আইআরসিটিসি। তবে কি আগামী ৩ মাস স্প্রাইট চালাবে তেজস এক্সপ্রেস?

আরও পড়ুন : বিয়ের পর পদবী-ঠিকানা বদল, রেশন কার্ডে বদলাবেন কীভাবে? রইল ধাপে ধাপে পদ্ধতি

না, স্প্রাইট বা অন্য কোনও বাণিজ্যিক সংস্থাই ট্রেন চালাবে না। সেই অধিকার থাকছে আইআরসিটিসির কাছে। শুধুমাত্র চুক্তির অংশ হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য সংস্থার লোগো ও নাম ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ভারতীয় রেলের প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে অন্যতম তেজস এক্সপ্রেস। লখনউ-দিল্লির মধ্যে চালু হওয়া এই এক্সপ্রেসে দারুণ খাবার দাবার থেকে বিনোদনের ব্যবস্থাও রয়েছে। এমনকি চাইলে ট্রেন বুক করে কর্পোরেট ইভেন্ট বা বিয়ের মতো অনুষ্ঠানও করা যায়।