বুধে যাতায়াতের প্ল্যান করছেন? দ্বিতীয় দফা নির্বাচনের দিন ট্রেন-মেট্রো পরিষেবার আপডেট জানুন

Published on:

Published on:

Indian Railways major news regarding local train and metro services on the day of the 2nd phase of voting
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে দ্বিতীয় দফার নির্বাচন শুরু হয়ে গেল বুধবার। রাজ্যের মোট ৭ টি জেলার ১৪২ টি কেন্দ্রে এই নির্বাচন হবে। তবে ভোটের কারণে ইতিমধ্যে কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলী সহ একাধিক জেলায় বাস পরিষেবা তুলে নেওয়া হয়েছে। এর কোন অসুবিধা সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। পাশাপাশি বুধবার সরকারি বা একাধিক বেসরকারি অফিস ছুটি থাকলেও, জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের যাতায়াতে সমস্যায় পড়তে হতে পারে। আজকে প্রতিবেদনে রইল বুধবার কেমন থাকবে ট্রেন ও মেট্রো পরিষেবা (Indian Railways)। সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

দ্বিতীয় দফা ভোটের দিন লোকাল ট্রেন-মেট্রো পরিষেবা নিয়ে বড় খবর (Indian Railways)

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচল রবিবারের টাইম টেবিল অনুযায়ী চলবে। অর্থাৎ রবিবার শিয়ালদহ ডিভিশনে যেরকম ট্রেনের টাইম টেবিল থাকত সেই রকমই চলবে। যে ট্রেনগুলো ক্যান্সেল থাকে তা চলবে না (Indian Railways)।

Indian Railways major news regarding local train and metro services on the day of the 2nd phase of voting

আরও পড়ুন: শেষ দফার ভোটে বৃষ্টিতে ভিজবেন নাকি রোদে পুড়বেন? দেখুন আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস

তবে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, এসি লোকাল অর্থাৎ রানাঘাট বনগাঁ শিয়ালদহ লোকাল আপ ও ডাউনে ক্ষেত্রে রবিবারের নিয়মটি মানা হবে না। এছাড়া তেমন কোন পরিবর্তন করা হয়নি বলে জানা গিয়েছে।

পাশাপাশি সোমবার থেকে শনিবার শিয়ালদহ ডিভিশনে বিভিন্ন রুটে যে টাইম মেনে এসি লোকাল চলে। বুধবার দ্বিতীয় দফা নির্বাচনের দিনও সেই নিয়ম মেনে এসি লোকাল চালানো হবে।

তবে দ্বিতীয় দফার নির্বাচনে মেট্রো পরিষেবার বিষয়ে, মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কান্নান জানান মেট্রো পরিষেবার ক্ষেত্রে কোন পরিবর্তন হয়নি। সপ্তাহের অন্যান্য দিনের মতন এই দিনও মেট্রো পরিষেবায় স্বাভাবিক থাকবে (Indian Railways)।