বাংলা হান্ট ডেস্ক: রাত পোহালেই বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি বর্তমানে উত্তাল হয়ে রয়েছে। পাশাপাশি দ্বিতীয় দফা নির্বাচনে কলকাতা ও তার আশেপাশের ছটি জেলার ১৪২ ভোট গ্রহণ হতে চলেছে। তার ওপর বৈশাখ মাসে এই নির্বাচন পর্ব চলছে রাজ্যে। যার ফলে ভোট দিতে যাওয়ার আগে বঙ্গবাসীর উদ্বেগ বেড়েছে গরম নিয়ে।কারণ ভোটের জন্য ঘন্টার পর ঘন্টা যেহেতু লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তাই তা নিয়ে চিন্তিত বঙ্গবাসী। তবে আজকে প্রতিবেদনে জেনে নিন কেমন থাকবে দ্বিতীয় দফা নির্বাচনের আগে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)। পাশাপাশি রইল আগামীকালের উত্তরবঙ্গের আবহাওয়ার বিস্তারিত তথ্য।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, প্রথম দফা নির্বাচন যতই শুকনোই কাটুক না কেন। দ্বিতীয় দফা নির্বাচনের দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। কারণ মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে রয়েছে বঙ্গে। পাশাপাশি বেড়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তবে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শিলা বৃষ্টি, কালবৈশাখী ও দমকা হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর বা বিকেলের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া জেলায় জেলায় তুমুল বৃষ্টি ও কালবৈশাখী সম্ভাবনা আছে। ইতিমধ্যে হাওড়ায় বেশ কয়েকটি জেলায় কয়েক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। তবে এই বৃষ্টির ফলে কিছুটা হলেও গরম থেকে মুক্তি পাবে বঙ্গবাসী। তাছাড়া আগামী দিনে আরও স্বস্তির আবহাওয়া ফিরবে বলে আশাবাদী আবহাওয়াবিদেরা। এছাড়া মঙ্গলবার কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। নদিয়াতেও প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা।
পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। একই পরিস্থিতি পশ্চিম বর্ধমান জেলাতেও। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের পাশাপাশি (South Bengal Weather) উত্তরবঙ্গে ও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। তাছাড়া চলতি সপ্তাহে বজ্রবিদ্যুতসহ বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের সব জেলাতে। এই বৃষ্টিপাতের ফলে আগামী দু তিন দিন তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।