বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে যখন মাংস নিয়ে আসা হয়। তখন একঘেয়ে ধরনের মাংসের ঝোল খেতে কারোরই ভালো লাগেনা। এবার আপনি যদি স্বাদ পরিবর্তন করতে চান । তাহলে সহজেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু রেসিপিটি। রইল রেসিপি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মাটন সুখা, প্রণালী রইল (Recipe)
নতুনত্ব কোন খাবার খেতে হলে আপনি বরাবর বাইরের থেকে অর্ডার দেন। তবে এবার আর কোন রেস্তোরার থেকে খাবার অর্ডার না দিয়ে, বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদ মাটনের এই রেসিপিটি। যা একবার খেলে বারবার বানাতে চাইবেন। দেখে নিন প্রণালী (Recipe)।

আরও পড়ুন: ভিড় ছেড়ে শান্তি খুঁজছেন? সামার ভ্যাকেশনে মুসৌরির কাছে মিনি তিব্বতে ঘুরে আসুন
উপকরণ:
খাসির মাংস: ৫০০ গ্রাম
মিহি করে কাটা পেঁয়াজ: ১ কাপ
রসুন বাটা: ৩ টেবিল চামচ
আদা বাটা: ১ টেবিল চামচ
ছোট এলাচ: ৩-৪টি
লবঙ্গ: ৩-৪টি
দারচিনি: মাঝারি মাপের ১টি
তেজপাতা: ২টি
ধনেপাতা: আধ কাপ
নারকেল কুচি:
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ
জিরে গুঁড়ো: আধ চা চামচ
ধনে গুঁড়ো: আধ চা চামচ
নুন: স্বাদ অনুযায়ী
সর্ষের তেল: আধ কাপ
প্রণালী: প্রথমে মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এরপর নুন এবং সামান্য হলুদ দিয়ে প্রেশার কুকারে একটি সিটি দিয়ে নিন। এরপর শুকনো খোলায় আধ চা চামচ গোটা জিরে, আধ চা চামচ গোটা ধনে, আধ চা চামচ গোটা গোলমরিচ এবং ১ টি শুকনো লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে নিন। এবার মশলাগুলো মিক্সিতে গুঁড়ো করে রাখুন। তারপর কড়াইতে সর্ষের তেল এবং ঘি গরম করে নিন। এরপর শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ ফোড়ন দিন। তারপর ফোড়ন হালকা ভাজা হলে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। এবার পেঁয়াজ হালকা বাদামি রং ধরলে তার মধ্যে দিয়ে দিন নারকেল কুচি। এরপর একটি ছোট একটি বাটিতে হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে ভিজিয়ে কড়াইতে দিয়ে দিন।মশলা থেকে তেল ছেড়ে এলে সেদ্ধ করে রাখা মাংসটা এ বার দিয়ে দিন। ভালোকরে মাংস কষিয়ে নিয়ে। তারপর পরোটার সঙ্গে পরিবেশন করুন (Recipe)।












