বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে স্কুল-কলেজে গরমের ছুটির পড়ার সময় চলে আসলো। এই সময় বহু মানুষই নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। এবার আপনারও যদি শহরের কোলাহল ছেড়ে পাহাড়ের শান্ত পরিবেশ উপভোগ করতে চান। তাহলে অবশ্যই ঘুরে আসুন উত্তরাখণ্ডের হ্যাপি ভ্যালি থেকে। যেখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন।
ভিড়ভাট্টা এড়াতে মুসৌরির পাশেই এই শান্ত উপত্যকা ঘুরে দেখুন (Travel)
উত্তরাখণ্ডের হ্যাপি ভ্যালি মিনি তিব্বত নামেও পরিচিত। কারণ এখানে প্রায় ৫০০০ তিব্বতি মানুষ বসবাস করেন। পাশাপাশি তাদের সংস্কৃতির প্রভাব এখানে স্পষ্ট ভাবে দেখা যায়। এছাড়াও এখানে রয়েছে বৌদ্ধমঠ, প্রার্থনা পতাকা, শান্ত পরিবেশ। যা মানুষকে আলাদা শান্তি দেয় (Travel)।

আরও পড়ুন: পরপর মৃত্যুতে অস্বস্তি খড়্গপুর আইআইটিতে! উদ্ধার বারাসাতের যুবকের দেহ, উঠছে একাধিক প্রশ্ন
এছাড়াও, হ্যাপি ভ্যালিতে মূলত শান্তি, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক অভিজ্ঞতার জন্য বিখ্যাত। এখানে ভিড় কম, তাই আপনি প্রকৃতির সঙ্গে নিরিবিলি সময় কাটাতে পারবেন। তাছাড়া পাহাড়ের চূড়া থেকে ৩৬০ ডিগ্রি ভিউ, সূর্যোদয়-সূর্যাস্তের অপূর্ব দৃশ্য দেখতে পাবেন।
এছাড়াও এখানে আসলে আপনি তিব্বতি বৌদ্ধ মঠ ও বুদ্ধ মূর্তি, দলাই হিল থেকে প্যানোরামিক ভিউ, সবুজ বন ও উপত্যকার দৃশ্য,তিব্বতি সংস্কৃতির ঝলক, মুসৌরি শহরের অন্যান্য দর্শনীয় স্থান দেখতে পাবেন।
এছাড়াও আপনাকে এখানে যেতে হলে কলকাতা থেকে প্রথমে ট্রেনে বা বিমানে দেরাদুনে পৌঁছতে হবে। তারপরদেরাদুন থেকে গাড়িতে প্রায় ১.৫–২ ঘণ্টায় মুসৌরি পৌঁছে। তারপর সেখান থেকে মাত্র ৪–৫ কিলোমিটার দূরে হ্যাপি ভ্যালি পৌঁছে যাবেন (Travel)।












