বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের জন্য ফের একবার রয়েছে দুঃসংবাদ। ট্রাফিক ব্লকের কারণে বাতিল হয়েছে শিয়ালদার ডিভিশনের একগুচ্ছ লোকাল ট্রেন (Indian Railways)। সূত্রের খবর শিয়ালদা স্টেশন এর রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রায় সাত ঘন্টার ট্রাফিক ব্লক থাকবে। এই কাজ শুরু হবে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত। এর ফলে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল বহু লোকাল (Indian Railways)
যাত্রীদের অসুবিধা যতটা কম করা যায় সেই উদ্দেশ্যে এই সপ্তাহ শেষে গভীর রাতে ও ভোরের সময় এর কাজ করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Indian Railways)। কাজটা যাতে নিরাপদে ও নির্দ্বিধায় সম্পূর্ণ হয়, তার জন্য ডিভিশনের দলগুলির সাইটে মোতায়ন থাকবে। পাশাপাশি যাতে দ্রুত কাজ শেষ করা যায় সেই দিকেও নজর রাখা হয়েছে।

আরও পড়ুন: কচু খেতে ভালোবাসেন? বানিয়ে দেখুন মুখরোচক কষা দম, রইল সহজ রেসিপি
এক নজরে দেখে নিন এই কাজের ফলে কোন কোন ট্রেন বাতিল করা হল:
আপ লাইন
ভোর ৪.৪৫ -এর ৩৩৬৫১ শিয়ালদা- হাবড়া লোকাল
সকাল ৬.৪০- এর ৩৩৬৫৩ শিয়ালদা- হাবড়া লোকাল
ভোর ৫.৩০-এর ৩১৩১৩ শিয়ালদা- কল্যাণী সীমান্ত লোকাল
সকাল ৬.২০-এর ৩১৬১৫ শিয়ালদা-রানাঘাট লোকাল
সকাল ৬.০৫-এর ৩২২১৭ শিয়ালদা-ডানকুনি লোকাল
ডাউন লাইন
সকাল ৬.৩৭-এর ৩৩৬৫২ হাবড়া- শিয়ালদা লোকাল
সকাল ৮টা ৫৫-এর ৩৩৬৫৪ হাবড়া- শিয়ালদা লোকাল
সকাল ৭.১০ -এর ৩১৩১৬ কল্যাণী সীমান্ত- শিয়ালদা লোকাল
সকাল ৮.৩৫-এর ৩১৬২০ রানাঘাট- শিয়ালদা গ্যালোপিং লোকাল
সকাল ৭.০০ -র ৩২২১৮ ডানকুনি- শিয়ালদা লোকাল (Indian Railways)।













